আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

গণভবনে ১৮ পদের খাবার খেলেন ঐক্যফ্রন্ট নেতারা

গণভবনে ১৮ পদের খাবার খেলেন ঐক্যফ্রন্ট নেতারা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপ বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংলাপ শুরু হয়।

সংলাপে ১৪ দলীয় জোটের ২৩ সদস্যের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিপরীতে জাতীয় ঐক্যফ্রন্টের ২০ সদস্যের নেতৃত্ব দেন ড. কামাল হোসেন।

গণভবনের খাবার পরিবেশনকারীরা জানান, সংলাপে ১৮টি পদের খাবার দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। সংলাপের শুরুতে অতিথিদের ফলের জুস, বাদাম ও চিপস দিয়ে স্বাগত জানানো হয়। এরপর মাঝে ভারী খাবার দেয়া হয়। সবশেষে ডেজার্ট পরিবেশন করা হয়।

অবশ্য এই সংলাপ শুরুর আগে গণভবনের খাবারের মেন্যু নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম হয়। জাতীয় ঐক্যফ্রন্টের নেতারাও জানান, তারা বিনয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজ প্রত্যাখ্যান করেছেন।

ঐক্যফ্রন্ট নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না গতকাল বুধবার জানান, মূলত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রেখে সংলাপ করছে বলেই গণভবনের নৈশভোজ বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

তবে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর জুরাজুরিতে তারা খাবার গ্রহণ করেছেন বলে জানান।
অতিথিদের ফ্রেস জুস (মাল্টা, আনারস, জলপাই ও তরমুজ), কর্ন স্যুপ (চিংড়ি বাদ), মিক্সড নুডুলস (চিংড়ি বাদ), মিক্সড সবজি, বিফ শিক কাবাব, মাটন রেজালা, চিকেন ইরানি কাবাব, চিতল মাছর কোপ্তা কারি, রুই মাছের দোপেয়াজা, মোরগ পোলাও, বাটার নান, সাদা ভাত, দুই (টক ও মিষ্টি), চিজ কেক, মিক্সড সালাদ, ক্যান কোক, চা/কফি ও পাটি সাপটা পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত