আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের দ্বিতীয় দফা সংলাপ বুধবার

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের দ্বিতীয় দফা সংলাপ বুধবার

জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে ফের সংলাপে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আগামী বুধবার (৭ নভেম্বর) এই সংলাপ হবে। জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সন্ধ্যায় গণভবনে ১৪ দলের এক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

কাদের বলেন, ঐক্যফ্রন্টের থেকে আবার সংলাপে বসতে চেয়ে চিঠি দেয়া হয়েছে। এরই প্রেক্ষিতে ৭ নভেম্বর বেলা ১১টায় ছোট আকারে ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ হবে।

তবে এবারে আর আগের মতো সবাই মিলে সংলাপ হবে না। এবার সংলাপ হবে ছোট পরিসরে।

প্রথম সংলাপের ‘অসম্পূর্ণ আলোচনা সম্পূর্ণ’ করতে আবার আলোচনায় বসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রোববারই চিঠি দিয়েছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন।

আজ রোববার বেলা ১২টার দিকে কামাল হোসেনের স্বাক্ষরিত ওই চিঠি ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে পৌঁছে দেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক।

গত ১ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় গণভবনে ৭ দফা ও ১১ লক্ষ্য নিয়ে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের ২০ জন নেতা সংলাপে অংশ নেন।সংলাপে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের ২৩ নেতা অংশ নেন।

তিন ঘণ্টার বেশি চলা সংলাপ শেষে গণভবন থেকে বেরিয়ে সংলাপ সম্পর্কে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছিলেন, আলোচনায় সন্তুষ্ট নই।

তখন জাতীয় ঐক্যফন্টের নেতা ড. কামাল বলেছিলেন, গণভবনে আমরা আমাদের দাবি তুলে ধরেছি। সংলাপে সভা-সমাবেশ ছাড়া কোনও বিষয়ে বিশেষ সমাধান পাইনি।

সেদিন কাদের বলেছিলেন, দীর্ঘদিনের লং গ্যাপ, ডিস্টেন্সকে রাতারাতি ম্যাজিক্যাল ট্রান্সফরমেশন সম্ভব না, ক্লোজ করাও সম্ভব না। কিন্তু কিছু বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। তাদের নেতাকর্মীদের যাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা হয়েছে তাদের তালিকা পাঠাতে বলেছি। এ তালিকা অনুযায়ী সুষ্ঠু তদন্ত করা হবে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত