আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

‘উন্নয়ন অগ্রযাত্রায় সহযোগী’ জাপাকে নিয়েই চলতে চান প্রধানমন্ত্রী

‘উন্নয়ন অগ্রযাত্রায় সহযোগী’ জাপাকে নিয়েই চলতে চান প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় সহযোগী ছিল জাতীয় পার্টি। এই ধারা অব্যাহত রাখতে আগামী দিনেও তাদের সঙ্গে নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সোমবার গণভবনে জাতীয় পার্টির সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন। সন্ধ্যা সাড়ে ৭টায় এ সংলাপ শুরু হয়। এতে আওয়ামী লীগের পক্ষে দলীয় সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও শীর্ষ নেতারা উপস্থিত আছেন।

আর জাতীয় পার্টির পক্ষে এইচএম এরশাদ, রওশন এরশাদ, রুহুল আমিন হাওলাদার ছাড়াও তাদের শরিক সম্মীলিত জাতীয় ঐকজোট মিলে মোট ৩৪ সদস্য উপস্থিত আছেন।

বক্তব্যের শুরুতে সংলাপে অংশ নেওয়ায় সবাইকে ধন্যবাদ জানান আওয়ামী লীগ সভাপতি।

অর্থবহ নির্বাচনের মাধ্যমে উন্নয়ন অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, ‘যেহেতু সামনে নির্বাচন, নির্বাচন সামনে রেখে সব দলের সঙ্গে মতবিনিময় করছি। আমরা চাই, একটা অর্থবহ নির্বাচনের মধ্যদিয়ে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। কারণ, বাংলাদেশে আজকে এগিয়ে যাচ্ছে।’

শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশকে স্বাধীন করে দিয়ে গেছেন। যুদ্ধবিধ্বস্ত থেকে তিনি দেশকে উন্নতির পথে নিয়ে স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গেছেন। জাতির পিতা বাংলাদেশকে যে স্বল্পোন্নত দেশে রেখে গেছেন, সেখান থেকে আমরা দেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করতে সক্ষম হয়েছি।’

তিনি বলেন, ‘আমাদের এ পথযাত্রায় আপনারা জাতীয় পার্টি পাশে ছিলেন, আমাদের সঙ্গে ছিলেন। আমরা একসঙ্গে এদেশকে এগিয়ে নিয়ে গেছি। যে সহযোগিতা পেয়েছি, সেজন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন মানুষের ভোটের অধিকার, সে অধিকারটা তারা প্রয়োগ করবে। আমরা নির্বাচিত প্রতিনিধি যারা আমাদের কাজ দেশের মানুষের সেবা করা এবং দেশকে উন্নত করা। আমরা সেভাবেই দেশকে উন্নত করেছি।’

তিনি বলেন, ‘উন্নয়নের ধারাটা যেন অব্যাহত থাকে, সেটা আমাদের লক্ষ্য এবং এটা আমাদের রাখতেই হবে।’

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত