আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

রাজাকারের গাড়িতে প্রথম পতাকা তুলে দিয়েছে আ. লীগ: কাদের সিদ্দিকী

রাজাকারের গাড়িতে প্রথম পতাকা তুলে দিয়েছে আ. লীগ: কাদের সিদ্দিকী

রাজাকারের গাড়িতে প্রথম পতাকা বিএনপি তুলে দেয়নি বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। তিনি বলেন, ‘বিএনপির বিরুদ্ধে অভিযোগ—তারা রাজাকারের গাড়িতে বাংলাদেশের পতাকা তুলে দিয়েছে। এই অভিযোগ সত্য নয়। আওয়ামী লীগই প্রথম রাজাকার নুরুর গাড়িতে পতাকা তুলে দিয়েছে।’ মঙ্গলবার (৬ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘রাজাকার মহিউদ্দিনের গাড়িতে পতাকা তুলে দিয়েছে আওয়ামী লীগ। আশিকুর রহমানের গাড়িতেও আওয়ামী লীগ পতাকা তুলে দিয়েছে।’

জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, ‘আমি বিএনপিতে যোগ দেইনি। ড. কামাল হোসেনের ঐক্যফ্রন্টে যোগ দিয়েছি। জিততে হলে জয় আপনাদের হাতে। হারতে চাইলেও তা আপনাদের হাতে। শেখ হাসিনা কিছু করতে পারবেন না। নির্বাচন পর্যন্ত বিএনপিকে ভুলে হিমাদ্রীর মতো সোজা হয়ে দাঁড়ান।’

সমাবেশে আসার সময় জাতীয় ঐক্যফ্রন্ট নেতাকর্মীদের পুলিশি বাধার প্রসঙ্গে টেনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ‘রাস্তায় গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। গাবতলী বন্ধ, টঙ্গী বন্ধ। সব বন্ধের পরও আমার বোনকে (শেখ হাসিনা) বলতে চাই, আপনি একটু সোহরাওয়ার্দী উদ্যানে দেখে যান।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেফাজতের দেওয়া সংবর্ধনা ও ৫ মে’র শাপলা চত্বরের ঘটনার প্রসঙ্গে টেনে কাদের সিদ্দিকী বলেন, ‘আল্লামা শফী ভুলে যেতে পারেন, আমি কাদের সিদ্দিকী ভুলে যেতে পারি না। শাপলা চত্বরে ইমানদারের রক্ত ঝরানো হয়েছে। এই রক্তের বদলা না নিলে আমরা বেইমানে পরিণত হবো।’

কাদের সিদ্দিকী বলেন, ‘আমি খালেদা জিয়ার মুক্তি চাই না। খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার দরকার নেই। আমাদের চিন্তা করতে হবে, হাসিনা কবে মুক্তি পাবেন?’ তিনি বলেন, ‘খালেদা জিয়া জেলে গিয়ে গণতন্ত্রের প্রতীক হয়েছেন। দেশের প্রতিটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আমি জানি, বাংলাদেশকে বন্দি রাখা যায় না। তাই খালেদা জিয়াকে বন্দি রাখা যাবে না।’ চাঁড়ালের কথার মূল্য আছে কাদেরের কথার মূল্য নেই বলেও এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

ঐক্যফ্রন্টের এই নেতা বলেন, ’৭১-এর ৭ মার্চ এই সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে আমরা স্বাধীনতা এনেছিলাম। আজকে বলে যাচ্ছি, ড. কামালের নেতৃত্বে গণতন্ত্রকে মুক্ত করবো, খালেদা জিয়াকে মুক্ত করবো।’

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত