আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

সরকারের ইচ্ছায় এক তরফা তফসিল ঘোষণা করা হয়েছে : মির্জা ফখরুল

সরকারের ইচ্ছায় এক তরফা তফসিল ঘোষণা করা হয়েছে : মির্জা ফখরুল

একতরফা নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। এখানে সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটেছে, এখানে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে ২০ দলীয় জোটের এক বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন। বৈঠকে সভাপতিত্ব করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ।

মির্জা ফখরুল ইসলাম বলেন, তফসিল ঘোষণা না করার জন্য নির্বাচন কমিশনের কাছে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল। কিন্তু তারা পিছিয়ে দেয়নি। তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটি, ২০ দল ও জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক আছে, বৈঠক শেষে এ বিষয়ে পরবর্তীতে প্রতিক্রিয়া জানানো হবে।

বৈঠকে বাংলাদেশ জাতীয় দল, পিপলস পার্টি অব বাংলাদেশ (পিপিবি) ও বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি ২০ দলীয় জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়।

বৈঠকের সভাপতি অলি আহমদ বলেন, খালেদা জিয়া অসুস্থ, তারপরও তাকে কারাগারে নেওয়া হয়েছে। সরকার আদালতের আদেশ অমান্য করে খালেদা জিয়াকে কারাগারে নিয়ে গেছে। ২০ দলীয় জোট খালেদা জিয়ার মুক্তি চায়।

২০ দলীয় জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ জোটের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে ও বৈঠক করে তফসিল পেছানোর দাবি জানিয়েছিল জাতীয় ঐক্যফ্রন্ট। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল ঘোষণার পর ঐক্যফ্রন্ট একে এক পাক্ষিক বলে মনে করছে। মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানোর দাবি করতে পারে এই জোট।

আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সিইসির তার ঘোষণায় জানান, তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর, বাছাইয়ের তারিখ ২২ নভেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর।

গত ৬ নভেম্বর মঙ্গলবার ঐক্যফ্রন্টের জনসভা থেকে বলা হয়েছিল, তফসিল ঘোষণা না পেছালে তারা নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা করবে। এ তফসিল ঘোষণার পরে সে পদযাত্রা নিয়ে জানতে চাইলে ঐক্যফ্রন্টের এক নেতা জানান, সময় কম। এ কর্মসূচি করতে হলে দ্রুতই করতে হবে। আগামীকাল ৯ নভেম্বর শুক্রবার রাজশাহীর সমাবেশ শেষে আগামী সপ্তাহের শুরুর দিকেই এ পদযাত্রা হতে পারে। তবে তফসিল ও অন্যান্য বিষয়ে ঐক্যফ্রন্টের পরবর্তী করণীয় সম্পর্কে রাজশাহীর সমাবেশ থেকে ঘোষণা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

ঐক্যফ্রন্টের শরিক দল গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু প্রথম আলোকে বলেন, এটা অনাকাঙ্ক্ষিত। সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিলে ভালো হতো।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত