আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ঢাবির হলে ছাত্রদের বের করে কক্ষ দখল করল ছাত্রলীগ

ঢাবির হলে ছাত্রদের বের করে কক্ষ দখল করল ছাত্রলীগ

শিক্ষার্থী তিনজন থাকেন তাদের নামে বরাদ্দ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে। কক্ষে তালা দিয়ে পাঠকক্ষে পড়তে গিয়েছিলেন তারা। গভীর রাত পর্যন্ত পড়াশোনা শেষে কক্ষে ফিরে দেখেন নিজেদের জিনিসপত্রগুলো বাইরে। তালা ভেঙে সে কক্ষে উঠানো হয়েছে কয়েকজনকে। পরে এ নিয়ে কথা বলতে গেলে তাদের হুমকি দেয়া হয় বলে অভিযোগ। তাই কক্ষে থাকতে না পারায় বাইরে শীতের মধ্যে রাত পার করতে হয় ভুক্তভোগীদের। ভুক্তভোগীদের মধ্যে ছাত্রলীগের নিজেদের সংগঠনের নেতাও রয়েছেন।
শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলে এভাবেই বৈধ শিক্ষার্থীদের বের করে দিয়ে কক্ষ দখলের অভিযোগ হল শাখা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে।

অভিযুক্ত আরিফ হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এবং হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানীর অনুসারী। আর ভুক্তভোগীরা হলেন- আমান সাদিক, আবদুল আলিম ও নূর মোহাম্মদ ফরহাদ। সবাই মাস্টার্সের শিক্ষার্থী এবং থাকতেন হলের ২০৪ নম্বর কক্ষে। এদের মধ্যে আমান মুহসীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি। আর আলিম ও ফরহাদ ঢাবি ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক।
এ ঘটনায় ভুক্তভোগীরা হল প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে সূত্র জানায়।

হল সূত্র জানায়, ২০৪ নম্বর কক্ষে মাস্টার্সের ছাত্র আমান, আলিম ও ফরহাদ থাকতেন। কক্ষে তালা লাগিয়ে তারা পাঠকক্ষে অধ্যয়ন করছিলেন। কিন্তু রাত দেড়টার দিকে কক্ষে এসে দেখেন সকল জিনিসপত্র কক্ষের বাইরে। সেখানে তারা দ্বিতীয় বর্ষের কয়েকজন ছাত্রকে অবস্থান করতে দেখেন। পরে কক্ষে ঢুকতে গেলে তাদের হুমকি দিয়ে বের করে দেয়া হয়।
জানতে চাইলে ভুক্তভোগী আলিম বলেন, শীতের মধ্যে সারা রাত বাইরে কাটিয়েছি। জিনিসপত্র এলোমেলো করে ফেলায় অনেক জরুরি কাগজপত্র হারিয়ে গেছে। আমি আমার কক্ষ ফেরত চাই।

এ বিষয়ে অভিযুক্ত আরিফ নয়া দিগন্তকে বলেন, তাদের বের করে দেয়া হয়নি। কক্ষ পরিবর্তন করে উপরের কক্ষে যেতে চেয়েছিলো তারা। তাই তাদের অন্য কক্ষে স্থানান্তরিত করা হয়েছে। তবে এর একটা সুনির্দিষ্ট নিয়ম আছে জানতে চাইলে তিনি বলেন, তাদের তো কক্ষ দেয়া হচ্ছে।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক নিজামুল হক ভূইয়াকে ঘটনা অবহিত করলে তিনি পরে জানাবেন বলে জানান।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত