আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

সরকা‌রের ‘অ‌নিয়ম-দুর্নী‌তি’ প্রকা‌শে সম্পাদকদের সহ‌যো‌গিতা চায় ঐক্যফ্রন্ট

সরকা‌রের ‘অ‌নিয়ম-দুর্নী‌তি’ প্রকা‌শে সম্পাদকদের সহ‌যো‌গিতা চায় ঐক্যফ্রন্ট

দে‌শের চলমান রাজ‌নৈ‌তিক প‌রি‌স্থি‌তির আ‌লো‌কে সরকা‌রের ‘নানা অ‌নিয়ম ও দুর্নী‌তি’ প্রকা‌শে বস্তু‌নিষ্ঠ সংবাদ প‌রি‌বেশন ক‌রে জনগণ‌কে অব‌হিত করতে পত্রিকার সম্পাদকদের সহ‌যো‌গিতা চে‌য়ে‌ছে জাতীয় ঐক্যফ্রন্ট।

১৬ নভেম্বর, শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে দৈ‌নিক প‌ত্রিকার সম্পাদক‌দের মতবিনিময় সভায় এই সহযোগিতা চাওয়া হয়।

বৈঠ‌কে অংশ নেওয়া দুজন ঐক্যফ্রন্ট নেতা প্রিয়.কম‌কে এ তথ্য জানিয়েছেন।

নেতারা জানান, জনম‌নে বিভ্রা‌ন্তি সৃ‌ষ্টি ও সহিংসতা সৃ‌ষ্টি হ‌তে পা‌রে এমন সংবাদ প‌রি‌বেশন না করার ক্ষেত্রে সহ‌যো‌গিতা চাওয়া হ‌য়ে‌ছে মত‌বি‌নিময় সভায়।

বৈঠকে সম্পাদকদের মধ্যে উপ‌স্থিত ছি‌লেন নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, নিউ এজের সম্পাদক নূরুল কবীর, আমাদের নতুন সময়ের সম্পাদক নাঈমুল ইসলাম খান, এএফপির ব্যুরো প্রধান শফিকুল আলম, রয়টার্স প্রতিনিধি সিরাজুল ইসলাম কাদির, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, ভয়েজ অব আমেরিকার প্রতিনিধি সম্পাদক আমির খসরু, সাপ্তাহিক সম্পাদক গোলাম মোর্তজা, ইনকিলাবের সহকারী সম্পাদক মুন্সি আব্দুল মান্নান, বাংলাদেশের খবরের ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন আহমেদ প্রমুখ।

এরপর ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকদের সঙ্গেও বৈঠক করবে জাতীয় ঐক্যফ্রন্ট। আগামী ১৮ নভেম্বর এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের শরিক গণফোরামের প্রশিক্ষণ ও গণমাধ্যম কর্মকর্তা রফিকুল ইসলাম পথিক।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনলাইন‌ নিউজ পোর্টালের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় হবে কি না, সেটা এখনো ঠিক হয়নি।’

মত‌বি‌নিম‌য়ে উপ‌স্থিত ছি‌লেন ঐক্যফ্রন্ট নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, জোটের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, সহ-সভাপতি তানিয়া রব, দলটির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সহ-সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মহাসচিব মোস্তফা মোহসিন মন্টু, বিএনপি নেতা মওদুদ আহমদ, ড. খোন্দকার মোশারফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, শামা ওবায়েদ, আসাদুজ্জামান রিপন প্রমুখ।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত