আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ঐক্যফ্রন্ট থেকে নির্বাচনে আসছেন এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া

ঐক্যফ্রন্ট থেকে নির্বাচনে আসছেন এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ‘শেষ মুহূর্তের চমক’ হিসেবে আবির্ভূত হলেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া। তিনি ঐক্যফ্রন্ট থেকে ওই আসনে নির্বাচন করতে চান। আর এ লক্ষ্যে গতকাল শুক্রবার বিকেলে কম্বোডিয়া থেকে দেশে ফিরেছেন তিনি।

তাঁর বাবা আওয়ামী লীগের উপদেষ্টা এবং অর্থমন্ত্রী ছিলেন। কিন্তু তিনি কেন ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন—এমন প্রশ্নে রেজা কিবরিয়া বলেন, ‘দেখুন আমার বাবা পার্টির সেবা করেননি। তিনি দেশের সেবা করেছেন। দেশের জন্য কাজ করেছেন। যদিও আমার বাবার নেতৃত্বেই আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা হয়েছিল। আমারও চিন্তা দেশ ও এলাকার উন্নয়ন। আর যে দল ১০ বছর ক্ষমতায় থেকে আমার বাবার হত্যার বিচার করেনি; হত্যাকারীদের খুঁজে বের করেনি, সেই দলের প্রতি কেন আমার আনুগত্য থাকবে। যদি ১০ বছরে তারা বিচার করতে পারত, তাহলে আমার কৃতজ্ঞতা থাকত। বাংলাদেশের মানুষের শিক্ষার অভাব থাকতে পারে; কারণ তারা নিপীড়িত। কিন্তু তারা বোকা নয়। কেন কিবরিয়া হত্যার বিচার হচ্ছে না, তা তারা নিশ্চয় আন্দাজ করতে পারে।’

রেজা কিবরিয়া আরো বলেন, ‘দেশ পরিচালনার বিষয়ে আওয়ামী লীগের যে নীতি, তা আমার পছন্দ নয়। তাদের নীতির সঙ্গে আমার নীতির মিল নেই। এভাবে দেশ পরিচালনা সঠিক নয় বলেই আমি তাদের সঙ্গে নেই।’

হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে উপনির্বাচনে বিজয়ী হয়েছিলেন দলের কেন্দ্রীয় সদস্য শেখ সুজাত মিয়া। এবারও তিনি শক্তিশালী প্রার্থী। তাঁর জায়গায় ঐক্যফ্রন্টের মনোনয়ন মিলবে কি না—এমন প্রশ্নে রেজা কিবরিয়া বলেন, ‘শেখ সুজাত মিয়া ভালো মানুষ। তিনিও এলাকার উন্নয়ন চান। তাই তিনি আমাকে সমর্থন করবেন এবং আমার জন্য কাজ করবেন। শুধু এমপি হিসেবে নয়; আরো অনেক দায়িত্ব আছে। সুজাত মিয়ার অবশ্যই মূল্যায়ন হবে।’

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত