আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

জাতীয় পরিচয়পত্রের দাবিতে সিইসিকে প্রবাসীদের স্মারকলিপি

জাতীয় পরিচয়পত্রের দাবিতে সিইসিকে প্রবাসীদের স্মারকলিপি

প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র প্রদানের দাবিতে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারের নিকট স্মারকলিপি দিয়েছে প্রবাসী বাঙ্গালি কল্যাণ সমিতি (প্রবাকস)। সোমবার বিকেলে প্রবাসীদের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. কাজী রকীব উদ্দীন আহমদের সাথে নির্বাচন কমিশন সচিবালয়ে সাক্ষাত করে এই দাবি জানান। প্রবাসী বাঙ্গালী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসী দেওয়ান বজলু চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন, রানা তাসলিম উদ্দীন, জোসেফ কেনেডি গোমেজ, শামসুর রহমান শিমুল এবং ওমর আলী। 
এসময় সিইসি বলেন, প্রবাসীদের মধ্যে অনেক সৃজনশীল, মেধাবী মানুষ আছেন যারা বিদেশে থেকেও বাংলাদেশের জন্য কাজ করেন। বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা করার দাবি তুলেছিলেন কানাডা প্রবাসী রফিক। বাংলা এখন আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি পেয়েছে।ভিনদেশের প্রধান রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে ওই দলের টিকেটে ওই দেশের মানুষের ভোটে নির্বাচিত হওয়া চাট্টিখানি কথা নয়। তিনি দেওয়ান বজলু চৌধুরীকে যুক্তরাষ্ট্রের নিউজারসির হেলডন সিটি কাউন্সিলর এবং পর্তুগালের লিলবনে রানা তাসলিম উদ্দীন কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তাদের অভিনন্দন জানান। 
ড. কাজী রকীব উদ্দীন আহমদ বলেন, প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র প্রদানের জন্য নির্বাচন কমিশন কাজ করছে। যে যখন ঢাকা আসছেন তারা আমাদের অফিসে গিয়ে রেজিষ্ট্রেশন করে যাচ্ছেন। প্রবাসীরা যাতে দেশে আসার পর নিজ নিজ উপজেলায় নির্বাচন কমিশন অফিসে নিবন্ধন করতে পারেন সেজন্য কাজ চলছে। এছাড়া বিদেশে বাংলাদেশ দূতাবাস গুলোতে মোবাইল টিমের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র প্রদানের জন্য নিবন্ধন করার কাজ শুরু করা হবে। আমরা এ ব্যাপারে প্রবাসীদের সবার সহযোগীতা চাই। প্রবাসীদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতার প্রতিশ্রুতি দেন উপস্থিত প্রবাসী নেতৃবৃন্দ। এর আগে রাষ্ট্রপতি আবদুল হামিদ, জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমীন চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে একই দাবিতে সাক্ষাৎ করেন এবং জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ঢাকায় অবস্থানরত প্রবাসী প্রতিনিধিদল।

শেয়ার করুন

পাঠকের মতামত