আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

‘বেগম খালেদা জিয়া : হার লাইফ, হার স্টোরি’ বইয়ের মোড়ক উন্মোচন

‘বেগম খালেদা জিয়া : হার লাইফ, হার স্টোরি’ বইয়ের মোড়ক উন্মোচন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জীবনীর ওপর লেখা ‘বেগম খালেদা জিয়া : হার লাইফ, হার স্টোরি’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

রোববার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানী গুলশানে লেকশোর হোটেলে এক অনুষ্ঠানে এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

বইটির লেখক সাংবাদিক মাহফুজ উল্লাহ।এটি প্রকাশ করেছে দি ইউনিভার্সেল একাডেমি। ইংরেজিতে লেখা ৭৭১ পৃষ্ঠার এই বইয়ের দাম ধরা হয়েছে ২ হাজার টাকা।

প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক আসিফ নজরুল, অধ্যাপক লাইলা এন ইসলাম, ডা. জাফরুল্লাহ চৌধুরী, প্রাক্তন রাষ্ট্রদূত আনোয়ার হাসিম, অবসরপ্রাপ্ত জজ ও কলামিস্ট ইকতেদার আহমেদ, সাংবাদিক নুরুল কবির প্রমুখ।

বইটিতে খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দূরদর্শিতা ও সংগ্রামের রোমাঞ্চকর গল্প তুলে ধরা হয়েছে। এছাড়া, ২০০৭ সালের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়কালের কিছু কথাও বইটিতে উঠে এসেছে বলে জানা গেছে।

১৯৪৫ সালের দিনাজপুরে জন্ম নেওয়া খালেদা খানম পুতুল কীভাবে সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের স্ত্রী হলেন, স্বামীর মৃত্যুর পর গৃহবধূর দায়িত্ব ছেড়ে কীভাবে দলের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন এবং কীভাবে দেশনেত্রী হয়ে উঠলেন- সেসব ঘটনাপ্রবাহ বর্ণনা করা হয়েছে বইটিতে।

এর আগে প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ‘প্রেসিডেন্ট জিয়া অব বাংলাদেশ : আ পলিটিক্যাল বায়োগ্রাফি’ শীর্ষক জীবনীগ্রন্থ লিখেছিলেন সাংবাদিক মাহফুজউল্লাহ।

গত ৮ ফেব্রুয়া‌রি জিয়া অরফা‌নেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত হ‌য়ে পুর‌নো ঢাকার সা‌বেক কেন্দ্রীয় কারাগা‌রে ব‌ন্দি র‌য়ে‌ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত