আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

অভিজিৎকে হত্যার দায় স্বীকার

অভিজিৎকে হত্যার দায় স্বীকার

লেখক-ব্লগার অভিজিৎ রায়ের হত্যার দায় আনসার বাংলা-৭ নামের একটি সংগঠন স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার এস এম শিবলী নোমান জানান, আনসার বাংলা টিম-৭ নামের একটি সংগঠন এই হামলার দায় স্বীকার করে টুইটারে একটি পোস্ট লিখেছে। ব্লগার রাজীব, অধ্যাপক হুমায়ুন আজাদ এর ওপর যেভাবে হামলা করা হয়েছিল, এবারের ধরনটাও একই ধরনের।
এদিকে আজ বেলা একটার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা। ডিবির উপ​কমিশনার (দক্ষিণ) কৃষ্ণপদ রায় এ বিষয়ে মিডিয়াকে বলেন, আনুষ্ঠানিকভাবে তদন্তের দায়িত্ব আমাদের কাছে এখনো (এ প্রতিবেদন লেখা পর্যন্ত) না এলেও আমরা কাজ শুরু করে দিয়েছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এখন পর্যন্ত কেউ আটক হয়নি।
ঘটনাস্থল পরিদর্শনের সময় তিনি সেখানে থাকা গণমাধ্যম কর্মীদের বলেন, ‘সময় ধরে হিসাব করা মুশকিল। প্রতিটি ঘটনা আলাদা। প্রতিটি ঘটনার পেটার্ন আলাদা। তদন্তের কার্যক্রম আলাদাভাবে গণ্য। লোকজন অনেক সময় আলাদা হয়। ভিকটিমও আলাদা। আমরা কাজ করছি সময় ধরে বলা যাবে না। তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব এর পেছনে যারা জড়িত আছে তাদের খুঁজে বের করতে।’
ঘটনার পর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অপরাধ শনাক্তকরণ দল ঘটনাস্থলে আলামত সংগ্রহ করে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম মিডিয়াকে বলেন, ঘটনাস্থল থেকে রক্তমাখা দুটি চাপাতি ও কাঁধে ঝুলানো একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। দুটি চাপাতির হাতল কাগজে মোড়ানো ছিল।শ্রদ্ধা নিবেদন ও মরদেহ দান

প্রতি আগামী রোববার শ্রদ্ধা নিবেদন করা হবে। সেদিন সকাল ১০ থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা তাঁর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে রাখা হবে। আজ দুপুরে প্রথম আলোকে একথা জানান অভিজিৎ রায়ের ছোট ভাই ​অরিজিৎ​ রায়ের স্ত্রী কেয়া বর্মন।

কেয়া বর্মন বলেন, শ্রদ্ধা নিবেদনের পর অভিজিৎ রায়ের মরদেহ ঢাকা মেডিকেল কলেজে গবেষণার জন্য দান করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত