আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

যেকোনো মূল্যে নির্বাচনে যাব : মির্জা ফখরুল

যেকোনো মূল্যে নির্বাচনে যাব : মির্জা ফখরুল

যেকোনো মূল্যে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে যাবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২৭ নভেম্বর, মঙ্গলবার সকাল সা‌ড়ে ১০টার দি‌কে আসন বণ্টন ও মনোনয়ন তালিকা চূড়ান্ত করতে জাতীয় ঐক্যফ্রন্টের একান্ত বৈঠক শেষে তিনি এ কথা জানান।

রাজধানীর বেইলি রোডে ড. কামাল হোসেনের বাসায় তার সঙ্গে এই বৈঠক করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মোস্তফা মহসীন মন্টু।

বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ইভিএম বাতিল না করায় নির্বাচন বর্জন নয়, যেকোনো মূল্যে নির্বাচনে যাব।’

জাতীয় ঐক্যফ্রন্টের দলগুলোর সঙ্গে আসন বণ্টন নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘দলগুলোর মধ্যে আসনের সমস্যা তো থাকবেই।’

‘সেটার জন্যেই আলাপ-আলোচনা হচ্ছে। আমরা আজকে ওনাদের সঙ্গে এটার জন্যই বসেছি। অত্যন্ত ভালো আলোচনা হয়েছে। ইনশাআল্লাহ ভালো ফল পাব বলে আমরা আশা করি।’

বৈঠক শেষে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন জানান, দলীয়ভাবে মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে, পরবর্তী সময় আলোচনাসাপেক্ষে জাতীয় ঐকফ্রন্টের প্রার্থী চূড়ান্ত করা হবে।
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।
আমি লড়াইয়ে নেমেছি, এ লড়াই চালিয়ে যাব। ছবি: প্রিয়.কম

ড. কামাল হোসেন বলেন, ‘আমরা গণফোরাম ৩০-৪০টি আসন চেয়েছি। তার মধ্যে ঢাকাতে দুটি আসন থাকতে হবে। আমরা এখন সবাই মনোনয়নপত্র জমা দেবো। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় ফাইনাল করা হবে কারা মনোনীত হচ্ছেন।’

তবে কোন দুটি আসন তা এখনো নিশ্চিত করেননি ড. কামাল হোসেন। সে সময় কারো নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘ওরা আমাকে ধ্বংস করবে, করুক। আমি লড়াইয়ে নেমেছি, এ লড়াই চালিয়ে যাব।’

বৈঠকে ইশতেহার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বুধবার ইশতেহার ঘোষণা করা হতে পারে। আর আজ গণফোরামের মনোনয়ন তালিকা প্রকাশ হতে পারে।

তফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৮ নভেম্বর, ২ ডিসেম্বর যাচাই-বাছাই ও ৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত