আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা পিন্টু ‘নিখোঁজ’

মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা পিন্টু ‘নিখোঁজ’

পাবনার ঈশ্বরদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা।

গতকাল সোমবার দুপুর ২টার পর থেকে তাকে পাওয়া যাচ্ছে না। পিন্টুর ব্যবহৃত মোবাইলফোনও বন্ধ রয়েছে।

জাকারিয়া পিন্টু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে পাবনা-৪ (ঈশ্বরদী- আটঘড়িয়া) আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা ছাড়াও বিএনপির মনোনয়ন বোর্ডে সাক্ষাৎকার দিয়েছেন তিনি।

জাকারিয়া পিন্টুর ছোট ভাই ঈশ্বরদী পৌর যুবদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন জুয়েল জানান, ঢাকা মিরপুরের মনিপুর এলাকায় সপরিবারের ভাড়া থাকেন পিন্টু। সোমবার দুপুর ২টায় বাসা থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যাওয়ার কথা বলে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

তিনি দাবি করেন, ‘পরিবারের পক্ষ থেকে পুলিশ, র‌্যাব ও ডিবি অফিসে সন্ধান করা হয়েছে। তারা পিন্টুকে আটকের তথ্য জানাতে পারেনি। কিন্তু, কোথাও তাকে পাওয়াও যাচ্ছে না।’

জাকারিয়া পিন্টুর নিখোঁজের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পাবনা জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মাসুদ খন্দকার।

তিনি বলেন, ‘জাকারিয়া পিন্টু তৃণমূলের জনপ্রিয় নেতা। দিনে-দুপরে তার নিখোঁজ হয়ে যাওয়া মেনে নেয়া যায় না। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তাকে দ্রুত সুস্থভাবে পরিবারের কাছে ফেরত দেয়ার দাবি জানাচ্ছি।’

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত