আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

ফুলবাড়ীতে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু

ফুলবাড়ীতে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খালিশা কোটাল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শ্যামল চন্দ্র (৩৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।আজ সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।নিহত শ্যামল চন্দ্র উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের জগদীশ চন্দ্রের ছেলে।বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ভোরে ফুলবাড়ীর বালারহাট ইউনিয়নের খালিশা কোটাল সীমান্তের ৯৩৪নং পিলারের পাশ দিয়ে গরু পাচার হচ্ছিল। এ সময় বিএসএফের বসকোটাল ক্যাম্পের সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই শ্যামলের মৃত্যু হয়।পরে তার মৃতদেহ বাংলাদেশি ভ‍ূখণ্ডের জিরো লাইন থেকে উদ্ধারের পর সাড়ে ৯টার দিকে ফুলবাড়ী পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।তিনি জানান, এ ঘটনায় বিএসএফর কাছে প্রতিবাদ জানানো হয়েছে।ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ জানান, নিহত শ্যামলের ডান পাঁজরে গুলিবিদ্ধ হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত