আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

মাগুরায় বিএনপির প্রার্থী কারাগারে

মাগুরায় বিএনপির প্রার্থী কারাগারে

মাগুরা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খানকে পেট্রল বোমায় পাঁচ শ্রমিক হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি হিসেবে কারাগারে পাঠিয়েছে জেলা জজ আদালত।

২৯ নভেম্বর, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মনোয়ার হোসেন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তাকে আদালতে পাঠানোর নির্দেশ দেন জেলা জজ শেখ মফিজুর রহমান।

রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) মো. শাকিল বলেন, ‘২০১৫ সালের ২১ মার্চ সন্ধ্যায় বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির সময় মাগুরা সদরের মঘির ঢালে চলন্ত ট্রাকে পেট্রল বোমা হামলা করে ৯ জনকে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনায় পাঁচ জন শ্রমিক মারা যান ও চার জন গুরুতর আহত হন। ওই ঘটনায় করা মামলায় জেলা বিএনপির তৎকালীন সহসভাপতি মনোয়ার হোসেন খানসহ ২৩ জনকে আসামি করে চার্জশিট দেয় পুলিশ।

ঘটনার পর দীর্ঘদিন সিঙ্গাপুরে পলাতক থাকার পর গত ২৭ নভেম্বর মনোয়ার হোসেন খান হাইকোর্টে জামিন চাইতে গেলে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয় উচ্চ আদালত। আজ (বৃহস্পতিবার) তিনি মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করলে আদালত তার আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।’

এ প্রসঙ্গে মনোয়ার হোসেন খানের আইনজীবী শাহেদ হাসান টগর বলেন, ‘সরকারি দলের সাজানো এ মামলায় অন্য সকল আসামি জামিনে মুক্ত আছেন।  বিজ্ঞ আদালতে আমরা বিএনপিদলীয় প্রার্থী মনোয়ার হোসেন খানের অন্তত ৩০ ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন আবেদন করি। বিজ্ঞ আদালত তা নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।’

শাহেদ হাসান টগর আরও বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে মনোয়ার হোসেন খানকে বিএনপির প্রার্থী করা হয়েছে। নির্বাচনে প্রার্থিতার কারণে নির্বাচন পর্যন্ত তার আইনগতভাবে জামিন লাভের সুযোগ ছিল। কিন্তু আদালত থেকে তিনি ন্যায়বিচার পাননি।’

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত