আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

‘তারুণ্যের ইশতেহার’ নিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীরা

‘তারুণ্যের ইশতেহার’ নিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীরা

আসন্ন নির্বাচনকে সামনে রেখে ‘তারুণ্যের ইশতেহার’ নামের একটি প্রস্তাবনা প্রধান রাজনৈতিক দলগুলোর হাতে তুলে দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। কোটা সংস্কার আন্দোলনকারীদের এই সংগঠনটির পক্ষ থেকে দুটি প্রতিনিধি দল সোমবার শিক্ষা ও চাকরির ক্ষেত্রে কিছু সংস্কার প্রস্তাবনা সম্বলিত ওই ইশতেহার তুলে দিয়েছে নেতাদের হাতে।
এদিন বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে ‘তারুণ্যের ইশতেহার ভাবনা ২০১৮’ তুলে দেয় সংগঠনের একটি প্রতিনিধি দল। যুগ্ম আহ্বায়ক ফারুক হাসানের নেতৃত্বে ১৮ সদস্যের প্রতিনিধি দল যায় বিএনপি কার্যালয়ে।
এরপর দলটি যায় পুরানা পল্টনে জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয়ে। সেখানে ঐক্যফ্রন্ট নেতাদের হাতে তুলে দেয় একই প্রস্তাবনা। ফারুক হাসান সংবাদ মাধ্যমকে বলেন, ‘তারুণ্যের ইশতেহার আমরা সব রাজনৈতিক দলের কাছে হস্তান্তর করব।’
অন্যদিকে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান ও নূরুল হক নূরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিকেল ৪টার দিকে ধানম-িতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তারুণ্যের ইশতেহার দেয়।
তারুণ্যের ইশতেহারে থাকা কিছু দাবি :
১। তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরিতে কোটার যৌক্তিক সংস্কার।
২। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করা।
৩। চাকরির আবেদনের ফি বাতিল।
৪। শিক্ষায় জিডিপির ৫ ভাগ বা জাতীয় বার্ষিক বাজেটের ২০ ভাগ বরাদ্দ দেয়া।
৫। বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষা।
৬। প্রশ্ন ফাঁসবিরোধী সেল গঠন করা।
৭। বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স বন্ধ করা।
৮। নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন।
৯। বিশ্ববিদ্যালয়ের মোট বাজেটের ১০ ভাগ গবেষণায় দিতে হবে। (৬ ভাগ শিক্ষকদের জন্য ও ৪ ভাগ ছাত্রদের জন্য)
১০। শিক্ষক নিয়োগে ৮০ ভাগ নম্বর লিখিত পরীক্ষায় এবং ২০ ভাগ নম্বর মৌখিক পরীক্ষায় রাখা।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত