আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

ঢা‌বির সহকারী প্রক্টর হ‌লেন সা‌বেক ছাত্রলীগ নেত্রী

ঢা‌বির সহকারী প্রক্টর হ‌লেন সা‌বেক ছাত্রলীগ নেত্রী

নারী শিক্ষক‌দের মধ্য থে‌কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢা‌বি) ইতিহাসে প্রথম সহকারী প্রক্টর হয়েছেন চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগের সহকারী অধ্যাপক সীমা ইসলাম। তি‌নি সা‌বেক ছ‌াত্রলীগ ‌নেত্রী এবং রো‌কেয়া হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছি‌লেন।

সোমবার সহকারী প্রক্টর হিসেবে সীমা ইসলাম দা‌য়িত্ব গ্রহণ ক‌রেন বলে নি‌শ্চিত ক‌রে‌ছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ‌কেএম গোলাম রব্বানী।

নবনিযুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সীমা ইসলামের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়। এ বিষ‌য়ে জান‌তে চাই‌লে প্রক্টর ব‌লেন, এর আ‌গে প্রশাস‌নিক কর্মকর্তা হি‌সে‌বে একজন নারী প্রক্ট‌র ছি‌লেন। ত‌বে নারী শিক্ষক‌দের ম‌ধ্য থে‌কে সীমা ইসলামই প্রথম সহকারী প্রক্টর হি‌সে‌বে দা‌য়িত্ব পান।

জান‌তে চাই‌লে সীমা ইসলাম বলেন, আমার কাছে মনে হয়েছে, প্রাপ্তির থেকে দায়িত্ব অনেক বেশি। আমরা যখন ছাত্রী ছিলাম, তখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতাম। পুরুষ প্রক্টরের কাছে স্বাভাবিকভাবে সব কথা বলা যেত না। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন যুগান্তরকারী একটি কাজ করল। এ জন্য বিশ্ববিদ্যালয়ের ভি‌সি‌কে ধন্যবাদ জানাই। মেয়েরা কোনো সমস্যার সম্মুখীন হলে খুব স্বাভাবিকভাবে সমাধান করা যাবে। নি‌জের অনুভূ‌তির বিষ‌য়ে তি‌নি ব‌লেন, আমি খুবই আনন্দিত।

বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাজনিত বিষয়গুলো প্রক্টর দেখে থাকেন। বিশ্ববিদ্যালয়ে একজন প্রক্টর ও নতুন নিয়োগ পাওয়া সীমা ইসলামসহ ১২ জন সহকারী প্রক্টর হলেন। প্রক্টরিয়াল বডির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়‌টি দেখাশোনা করেন প্রক্টর।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত