আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

প্রবাসীরা যেভাবে ভোট দেবেন

প্রবাসীরা যেভাবে ভোট দেবেন

জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালট পেপারের মাধ্যমে প্রবাসীরা বিদেশ থেকে ভোট দিতে পারবেন। ব্যালট পেপারের জন্য বিদেশ থেকে ডাকযোগে জেলা রিটার্নিং অফিসারের কাছে দরখাস্ত করতে হবে। দরখাস্ত ডাকযোগে বাংলাদেশে পৌঁছানোর পর প্রবাসীর দেয়া বিদেশের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠানো হবে। তারপর পছন্দের প্রতীকে ভোট দিয়ে পুনরায় ডাকযোগে রিটার্নিং অফিসারের কাছে ৩০ ডিসেম্বরের আগে ফেরত পাঠাতে হবে।

একাদশ সংসদ নির্বাচনে প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট দিতে উৎসাহিত করতে দূতাবাসগুলোকে অবহিত করার জন্য সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। ইসলামাবাদ, রিয়াদ, দিল্লি, কুয়ালালামপুর, দুবাই, নিউইয়র্ক, লন্ডন, ওয়াশিংটন, অটোয়া, রোম, প্যারিসসহ বিভিন্ন দূতাবাস থেকে প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট দিতে অনুরোধ জানানো হয়েছে।

সাবেক সিইসি কাজী রকিব উদ্দিন আহমেদের কাছেও ভোটাধিকার চেয়ে স্মরকলিপি দিয়েছিল প্রবাকস

প্রবাসী যাদের বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড আছে, যারা নির্বাচনের সময়ে ভোট দিতে বাংলাদেশে যাবেন না এবং পোস্টাল ব্যালটের মাধ্যমে বিদেশ থেকে ভোট দিতে আগ্রহী, তাদের শিগগিরই নিজ নিজ জেলা রিটার্নিং অফিসারের কাছে (জেলা প্রশাসক) পোস্টাল ব্যালটের জন্য দরখাস্ত পাঠাতে হবে।

দরখাস্তে ন্যাশনাল আইডি কার্ডের নম্বর, ন্যাশনাল আইডি কার্ডের অপর পৃষ্ঠায় থাকা ঠিকানা উল্লেখ করতে হবে। বিদেশে যে ঠিকানায় ব্যালট পেপার পাঠাতে হবে ওই ঠিকানা অবশ্যই দরখাস্তে উল্লেখ করতে হবে।

বাংলাদেশ থেকে যে খামে করে ব্যালট পেপার পাঠানো হবে তার ডাক টিকিট খরচ নির্বাচন কমিশন বহন করবে। প্রবাসীরা ব্যালট পেপারের জন্য যে দরখাস্ত পাঠাবেন, তার ডাকটিকিট খরচ প্রবাসীদের বহন করতে হবে।

এদিকে ভোট দিতে ইচ্ছুক প্রবাসীদের তালিকা নির্বাচন কমিশনে আলাদাভাবে জমা দেয়ার উদ্যোগ নিয়েছে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের দাবিতে কর্মরত অরাজনৈতিক সংগঠন প্রবাসী বাঙালি কল্যাণ সমিতি (প্রবাকস)। ভোট দিতে ইচ্ছুক প্রবাসীদের রিটার্নিং অফিসারের কাছে ডাকযোগে প্রদত্ত দরখাস্তের কপি প্রবাকসের কো-অর্ডিনেটর ওমর আলীর কাছে ২০ ডিসেম্বরের মধ্যে ই-মেইলে (omarali1971@gmail.com) পাঠাতে হবে।

উল্লেখ্য, একাদশ সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোট গ্রহনের জন্য সিইসি কে এম নুরুল হুদাকে গত ২০১৮ সালের ২৩ মে স্মারকলিপি দিয়েছে প্রবাসী বাঙালি কল্যাণ সমিতি (প্রবাকস)। ওই সময় তিনি বলেন, পোস্টাল ব্যালটে ভোট দিতে আগ্রহী প্রবাসীদের জেলা রিটার্নিং অফিসারের কাছে ডাকযোগে বিদেশ থেকে আবেদন করতে হবে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত