আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলা, প্রচারণার শুরুতেই সহিংসতায় নিহত ১

মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলা, প্রচারণার শুরুতেই সহিংসতায় নিহত ১

বাংলাদেশে পুরোদমে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনী সহিংসতা শুরু হয়েছে। মঙ্গলবার নোয়াখালিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

বিএনপি অভিযোগ করছে, দেশের বিভিন্ন এলাকায় তাদের দলের প্রার্থী এবং সমর্থকদের ওপর সরকারী দলের সমর্থকরা হামলা চালাচ্ছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরও এই হামলা থেকে রক্ষা পায়নি। তবে আওয়ামী লীগ এসব হামলার ঘটনাকে বিএনপির 'অন্তর্দলীয় কোন্দল' বলে উড়িয়ে দিয়েছে।

নোয়াখালিতে বিএনপি এবং আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষে যিনি নিহত হয়েছেন তাকে যুবলীগের কর্মী বলে দাবি করা হচ্ছে। বিএনপি দাবি করেছিল, সেখানে তাদের দলীয় প্রার্থী মওদুদ আহমেদের নির্বাচনী মিছিলে হামলা করা হয়েছে।

তবে পুলিশ এই ঘটনাকে 'হামলা'র পরিবর্তে বিএনপি ও মহাজোট প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বলে বর্ণনা করছে।

জেলার পুলিশ সুপার মোঃ ইলিয়াস শরীফ জানান, সেখানে মোহাম্মদ হানিফ নামে একজন যুবলীগ কর্মী নিহত হয়েছেন। তিনি বলেন, ঘটনার সময় সেখানে দু'পক্ষই শক্তি প্রদর্শন করেছে।

ঠাকুরগাঁওয়ে গাড়ি বহরে হামলা

নির্বাচনী প্রচারণা চালানোর সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার অভিযোগ করেছে বিএনপি। তিনি সেখানে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য মঙ্গলবার বেলা একটার দিকে যখন বেগুনবাড়ি এলাকায় যান, তখন এই হামলা চালানো হয় বলে অভিযোগ করা হচ্ছে।

টেলিফোনে তিনি জানান, "যাওয়ার পথে শুনলাম যে রাস্তার পাশেই একটা ইউনিয়ন আছে সেখানে একটা সেন্টারে আমাদের দলের লোকজনদের উপরে আওয়ামী লীগ চড়াও হয়েছে রামদা লাঠিসোটা নিয়ে।"

"আমি ভাবলাম আমার সেখানে যাওয়া উচিৎ। অন্তত আমার ছেলে-পেলেদের আমার নিয়ন্ত্রণ করা উচিৎ। কারণ সংঘর্ষ হলে তো খারাপ হয়। এরপর আমি এসপি ও ডেপুটি কমিশনারকে জানালাম। তারপর আমি সেখানে গেছি। যাওয়ার পরে আমার গাড়ি পার হওয়ার পরে পেছন থেকে তারা যে কয়েকটা গাড়ি ছিল, সেগুলো রড লাঠি দিয়ে তারা আক্রমণ করে ভেঙেছে।"

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,"ঠাকুরগাঁওয়ে প্রচারণা চালাতে আসবো, ঠিক এই সময়ে কালকে রাতে আমার এখানকার দুজন অত্যন্ত সিনিয়র কর্মীকে আক্রমণ করা হয়েছে। দুজনকে গ্রেফতার করা হয়েছে। কোন কারণ ছাড়া।"

তিনি বলছেন, "নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তাদের নিরপেক্ষতা বজায় রাখতে, পুলিশকে নিয়ন্ত্রণে আনতে এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে। সরকার প্রশাসন ও পুলিশকে ব্যাবহার করছে যাতে করে বিএনপি নির্বাচনের মাঠে না থাকে।"

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত