আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

মান্না-খোকার ফোনালাপের ধারাবাহিকতায় অভিজিত হত্যাকাণ্ড : নাসিম

মান্না-খোকার ফোনালাপের ধারাবাহিকতায় অভিজিত হত্যাকাণ্ড : নাসিম

বাংলাদেশে ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের মুখপাত্র এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম অভিযোগ করে বলেছেন, নাগরিক ঐক্যের মান্না ও বিএনপি নেতা খোকার ফোনালাপের ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ব্লগার অভিজিতকে হত্যা করা হয়েছে।

 

আজ (শুক্রবার) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

 

মোহাম্মদ নাসিম বলেন, একজন সংস্কৃতি কর্মীকে হুমায়ন আজাদের মতো করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেই হত্যা করা হয়েছে। তারা যে লাশ চায়, তারা যে লাশের কথা বলেছে দুঃখজনক হলেও সত্য যে, কালকে (বৃহস্পতিবার) সেই লাশটা পড়েছে। তারা দেশের মানুষের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় যেতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

 

নাসিম আরও বলেন, বেগম খালেদা জিয়া প্রতিদিন তার মুখোশ উন্মোচিত করছেন। তিনি এখন জঙ্গির নেত্রীতে পরিণত হয়ে গেছেন। আজ হতাশা থেকে এমন একটি জায়গায় তিনি চলে গেছেন, তার পরিণতির জন্য আমাদের অপেক্ষা করতে হবে আর কিছু দিন।

 

এদিকে, যারা মাহমুদুর রহমান মান্নার মতো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদেরকে সাবধান হওয়ার পরামর্শ দিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। নইলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

 

আজ (শুক্রবার) সকালে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সেমিনার হলে চলচ্চিত্র নির্মাতা আলমগীর কবিরে ৩য় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। এ সময়, দেশের ভাবমূর্তি নষ্ট করতেই জাতিসংঘে বিএনপির কর্মীরা সাংবাদিক সেজে বক্তব্য দিচ্ছেন বলেও মন্তব্য করেন কামরুল ইসলাম।

 

আর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, আন্দোলনের ডাকা দিয়ে গর্তের মধ্যে লুকিয়ে থেকে ব্যাঙের মত ডাক দিচ্ছে বিএনপি নেতারা। আজ (শুক্রবার) সকালে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের আরও বলেন, বিএনপি নেত্রী চার বছর ধরে চুড়ান্ত আন্দোলন করে আসছে। সেই চুড়ান্ত আন্দোলন এর ফল জনগণ দেখেছে। আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে আর লাভ নেই বলে মন্তব্য করেন হানিফ।

শেয়ার করুন

পাঠকের মতামত