আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

জয়নুল আবদিন ফারুকের গাড়িবহরে হামলা, উপজেলা চেয়ারম্যানসহ গুলিবিদ্ধ ৩

জয়নুল আবদিন ফারুকের গাড়িবহরে হামলা, উপজেলা চেয়ারম্যানসহ গুলিবিদ্ধ ৩

নোয়াখালী-২ (সেনবাগ) আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের গাড়িবহরে হামলা করা হয়েছে। এ সময় গাড়িবহরে থাকা সেনবাগ উপজেলা চেয়ারম্যানসহ বিএনপির অন্তত তিন নেতা গুলিবিদ্ধ হয়েছেন।

গুলির ঘটনায় জয়নুল আবেদীন ফারুক অল্পের জন্য রক্ষা পেলেও আহত হয়েছেন কয়েকজন। গুলি করা হয়েছে গাড়িবহরে থাকা অন্তত ৫টি গাড়িতে। এ সময় ১০-১২টি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে।

জানা গেছে, মহান বিজয় দিবসে রোববার সকাল সাড়ে ৬টায় সেনবাগ পৌরসভার চত্বরে নির্মিত মুক্তিযুদ্ধে শহীদের স্মৃতিস্তম্ভে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুল দিতে যান জয়নুল আবদীন ফারুক। ফুল দিয়ে সেখান থেকে ফেরার পথে তাদের গাড়িবহরে এ হামলা চালানো হয়।

বিএনপির নেতাদের অভিযোগ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। তারা জয়নুল আবেদীন ফারুককে লক্ষ্য করে অতর্কিত এ হামলা চালালে তিনি দৌঁড়ে রক্ষা পান। গুলিতে গাড়িবহরে থাকা কয়েকটি গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং গুলিবিদ্ধ হয়েছেন জয়নুল আবেদীন ফারুকের সঙ্গে থাকা সেনবাগ উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের সভাপতি শাহাবুদ্দিন রাসেল ও উপজেলা যুবদল নেতা লিটন চৌধুরী।
আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় দুর্বৃত্তরা উপজেলা বিএনপি কার্যালয়ও ভাঙচুর করে।

জয়নুল আবদিন ফারুক গণমাধ্যমকে জানান, বিজয় দিবস উপলক্ষে প্রশাসনের অনুমতি নিয়ে তিনি উপজেলা সদরে শহীদ মিনারে ফুল দিতে যান। এ সময় সেনবাগ বাজারের সন্নিকটে রাস্তার উপর তাদের গাড়িবহরে এ হামলা চালানো হয়।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত