আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

আ.লীগে যোগ দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম চৌধুরী

আ.লীগে যোগ দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম চৌধুরী

দল থেকে পদত্যাগ করে আ.লীগে যোগ দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী। বুধবার রাত ৯টার দিকে গণমাধ্যমকে এই তথ্য জানান ইনাম আহমেদ চৌধুরীর একজন ঘনিষ্ঠ আত্মীয়। তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে শুনেছি, তিনি দল থেকে পদত্যাগ করেছেন।’

এদিকে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘কিছুক্ষণ আগে গণভবনে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুল দিয়ে ইনাম আহমেদ চৌধুরী আওয়ামী লীগে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।’

বিএনপির সিলেট জেলা সভাপতি আবদুল কাহের শামীম বলেন, ‘আমি শুনেছি, তিনি বিএনপি ছেড়েছেন। তিনি দল ছেড়ে যাওয়ায় অবশ্যই বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

ইনাম আহমেদ চৌধুরী বিএনপির ফরেইন অ্যাফেয়ার্স কমিটির আহ্বায়ক ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিলেট-১ আসন থেকে প্রার্থিতা করার কথা ছিল। পরে এই আসনে খন্দকার আবদুল মুক্তাদীরকে মনোনয়ন দেয় বিএনপির মনোনয়ন বোর্ড।

বিএনপির গত কমিটিতে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদে থাকা ইনাম বর্তমান কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে ছিলেন। নিয়মিত দলীয় কার্যক্রমে সক্রিয় না হলেও বিভিন্ন ফোরামে বিএনপির হয়ে কথা বলতেন তিনি।

এর মধ্যে ২০১৩ সালে বিএনপির আন্দোলনের সময় একবার আটক করা হয়েছিল ইনামকে।

অবসরে থাকা ইনাম ১৯৯৯ সালে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এরপর ২০০১ সালের বিএনপি-জামায়াত জোট সরকার আমলে প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ছিলেন তিনি।

ইনাম গত ১৮ নভেম্বর ঢাকায় খালেদা জিয়ার জীবনীগ্রন্থ প্রকাশ অনুষ্ঠানেও ছিলেন।

এরপর ২৯ নভেম্বর সিলেট-১ আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সিলেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাসায় গিয়ে রাজনৈতিক মহলে কৌতূহলের জন্ম দিয়েছিলেন।

সিলেট-১ আসনে বর্তমান সংসদ সদস্য মুহিতের ভাই এ কে এ মোমেন ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন।

মুহিতের আত্মীয় ইনাম তখন বলেছিলেন, “অর্থমন্ত্রী আমার পছন্দের মানুষ। তাই তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। তাকে জানিয়েছি, আমি এবার সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিচ্ছি।”

কিন্তু পরে সিলেট-১ আসনে ইনামকে বাদ দিয়ে বিএনপি ধানের শীষের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেয় খন্দকার আবদুল মুক্তাদীর চৌধুরীকে। তার এক সপ্তাহ গড়াতেই ইনাম বিএনপি ছাড়লেন।

অর্থনীতির ছাত্র ইনাম পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দিয়ে সরকারি চাকরি শুরু করেছিলেন। বাংলাদেশ আমলে সচিবের দায়িত্বও পালন করেন তিনি। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতাও তার রয়েছে।

ইনাম আহমেদের ভাই ইফতেখার চৌধুরী সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। ওই সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ তাদের ভগ্নিপতি। ইনামের বড় ভাই প্রয়াত ফারুক আহমেদ চৌধুরী ছিলেন পররাষ্ট্র সচিব। ছোট ভাই ইফতেখারও পররাষ্ট্র সচিব ছিলেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত