আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

ভোটে এমন পরিস্থিতি ৫০ বছরেও দেখিনি: কামাল

ভোটে এমন পরিস্থিতি ৫০ বছরেও দেখিনি: কামাল

এবারের নির্বাচনে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা ৫০ বছরের রাজনৈতিক জীবনে কখনো দেখেননি বলে জানিয়েছেন বিএনপির নতুন জোট ঐক্যফ্রন্টের প্রধান নেতা কামাল হোসেন। আহ্বান জানিয়েছেন, সুষ্ঠু পরিবেশ তৈরি করে জনগণকে স্বাধীনভাবে প্রার্থী বাছাইয়ের সুযোগ দেওয়ার।

ভোটের নয় দিন বাকি থাকতে গতকাল রাজধানীর পল্টনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কামাল হোসেন। সারা দেশের নির্বাচনী পরিস্থিতি তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের ডাকেন তিনি।

আগামী ৩০ ডিসেম্বরের ভোটকে সামনে রেখে নির্বাচনী প্রচারে হাঙ্গামা হয়েছে বিভিন্ন নির্বাচনী এলাকায়। আক্রান্ত হয়েছেন বিএনপির বেশ কয়েকজন প্রার্থী। নিহত হয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন জন নেতা।

বিএনপি এবং তার জোট অভিযোগ করছে, তারা নির্বিঘ্নে প্রচার চালাতে পারছেন না সরকারি দল ও আইনশৃঙ্খলা বাহিনীর বাধায়। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়ের কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কামাল হোসেন বলেন, ‘৫০ বছরের রাজনৈতিক জীবনে এবারের মতো পরিস্থিতি অভিজ্ঞতা হয়নি। এভাবে পরিকল্পিতভাবে পুলিশকে রাস্তায় নামিয়ে দেওয়া, পুলিশ ও সরকারি দল মিলে যারা ভোট চাইতে যাচ্ছে, তাদের ওপর আক্রমণ করা আর হয়নি, এমন আর দেখিনি।’

‘কল্পনাও করা যায় না যেভাবে নির্বাচনী পরিবেশকে ধ্বংস করা হয়েছে। এটা যেন অবিলম্বে বন্ধ করা হয়। না হলে সংবিধান লঙ্ঘন করার অপরাধ হবে। সংবিধানকে ভঙ্গ করার অপরাধ হবে। অবাধ নিরপেক্ষ নির্বাচনের সুযোগ না দেওয়া হলে যারা নির্বাচিত দাবি করবে তাদের কোনোভাবেই নির্বাচিত প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেওয়া যাবে না। তখন মহাসংকট সৃষ্টি হবে। জনগণ দেশের ক্ষমতার মালিক। তাদের ভোট দিতে না দেওয়া স্বাধীনতার ওপর আঘাত। এই আঘাত মেনে নেওয়া যায় না।’

মাথা ‘ঠান্ডা’ করতে সরকারকে পরামর্শ
জনগণের সঙ্গে ‘ভাঁওতাবাজি’ না করে সুষ্ঠু নির্বাচন দিতেও বলেছেন কামাল হোসেন। ঐক্যফ্রন্ট নেতা বলেন, ‘মাথা ঠিক করেন, ‘মাথা ঠান্ডা করেন, মাথা সুস্থ করেন। ইলেকশনে জিততে হবে। এভাবে ভাঁওতাবাজি করে জিতবেন, এটাকে জেতা বলে না। মানুষের সঙ্গে ভাঁওতাবাজি করা, মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করা সংবিধান লঙ্ঘন।’

‘আপনাদেরকে ভালোভাবে বলছি, সাত দিন সময় আছে। এসব বন্ধ করুন। এই সময়ের মধ্যে বিরোধী নেতাকর্মীদের হয়রানি- গ্রেপ্তার বন্ধ করে, প্রচার প্রচারণার সমান সুযোগ দিয়ে নির্বাচনের পরিবেশ তৈরি করুন। তা না করে ভাওতাবাজির নির্বাচন করলে তা কেউ মেনে নেবে না।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ও গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক বলেন, ‘এ পর্যন্ত ১৬ জন ধানের শীষের প্রার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। যেসব আসনে প্রার্থিতা বাতিল করা, সেসব আসনে পুনঃতফসিলের দাবি জানাচ্ছে ঐক্যফ্রন্ট। ইন্টারনেটের গতি কমানোর অপচেষ্টা করা হচ্ছে, এটা আত্মঘাতী সিদ্ধান্ত।’

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত