আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ধানের শীষের পোস্টার ছাপতেও বিপত্তি

ধানের শীষের পোস্টার ছাপতেও বিপত্তি

নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত পোস্টার লাগানোয় বাধার মুখে পড়েছে বিএনপি। এমন অভিযোগ প্রচার শুরুর দিন থেকেই করে আসছে দলটি। রাজধানীতে পোস্টার ও লিফলেট ছাপাতেও বাধার মুখে পড়ছেন বিরোধী জোটের প্রার্থীরা। রাজধানীর ফকিরাপুল ও নীলক্ষেত এলাকার ছাপাখানাগুলোতে বিএনপি’র প্রার্থীদের পোস্টার ছাপানোর অর্ডার নিচ্ছেন না মালিকরা। অনেকে অর্ডার নিয়েও তা ফেরত দিতে বাধ্য হয়েছেন। গত কয়েকদিনে রাজধানীর বেশক’টি ছাপাখানা ঘুরে এসব তথ্য জানা যায়।

মালিক ও কারখানা শ্রমিকরা জানিয়েছেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হুমকি ও বাধার মুখে বিএনপি’র প্রার্থীদের অনেকেই পোস্টার ছাপাতে পারেননি। অর্ডার নিয়েও ফেরত দিতে হয়েছে। কয়েকজন মালিক দাবি করেছেন, এবারের নির্বাচনের মৌসুমে ব্যাপক মুনাফার আশা করলেও সেটা করতে পারেননি।
কারণ সব দলের পোস্টার ছাপানোয় বাধানিষেধ শুনতে হয়েছে তাদের।

গত কিছুদিনে রাজধানীর ফকিরাপুল, নীলক্ষেত ও বাংলাবাজারের কয়েকটি ছাপাখানা ঘুরে দেখা গেছে, নৌকার পোস্টার ছাড়া আর কোনো পোস্টারের অর্ডার মালিকরা নিতে পারেননি। ক্ষমতাসীন দলের নেতারা এসে আগেই নির্দেশনা দিয়ে গেছে নৌকা ছাড়া অন্য কোনো প্রতীকের পোস্টার ছাপানো যাবে না। নীলক্ষেতের নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাপাখানা মালিক বলেন, নির্বাচন এলে খুব ভালো লাগে। সব দলের পোস্টার ছাপানোর অর্ডার পাই। কিন্তু এবার ব্যবসাটা একেবারে মন্দা গেল। পুরাই ‘লস’। শুধু নৌকার পোস্টার ছাপাতে বলছে। কারা বলছে সেটা বুঝে নেন। আর মুখে বললাম না।

পোস্টার ছাপাতে বাধা দিয়ে একদফা কাজ করে পরে বাদ দিতে হয়েছে অভিযোগ এনে বাংলাবাজারের এক ছাপাখানা  মালিক বলেন, এই ব্যবসার মধ্যেও রাজনীতি। নির্বাচনের পোস্টার ছাপানো আমাদের কাজ। কোন প্রার্থীর ছাপাতে পারবো কি পারবো না সেটাও মানুষ এসে ঠিক করে দেয়। এটা দেশ নাকি অন্য কিছু। এত বাধা-নিষেধ নিয়ে চললে তো দেশের বারোটা বাজবে। খুলনার এক প্রার্থীর পোস্টার  ছেপেছি। ওইটাই শেষ। এরপর এসে মানা করে গেছে ঢাকার কোনো প্রার্থীর পোস্টার যেন না ছাপাই।

ফকিরাপুলের একটি ছাপাখানায় গিয়ে দেখা যায়, সেখানে শুধু নৌকার পোস্টার ছাপানোর কাজ চলছে। নাম প্রকাশ না করার শর্তে ওই ছাপাখানার মালিকের সঙ্গে কথা বললে, তিনি বলেন, আমাদের মানা করা আছে। নৌকা ছাড়া কারো পোস্টার ছাপানো যাবে না। আমার ছেলেদের হুমকিও দিয়েছে।

আমাদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে ধানের শীষ প্রতীকের কোনো পোস্টারের অর্ডার নিইনি। এদিকে ছাপাখানায় বিএনপি প্রার্থীদের পোস্টার ছাপানোয় বাধা দেয়ার অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ঢাকা শহরের যে তিন-চারটা জায়গায় আমরা পোস্টার ছাপানোর ব্যবস্থা করেছি, দেখা গেছে গত পনের দিন যাবত সেখানে গোয়েন্দা সংস্থার লোকজন এবং ক্ষমতাসীন দলের লোকজন দিয়ে সব পোস্টার কেড়ে নিয়ে গেছে।

আমরা পোস্টার তৈরি করে সেখান থেকে আনতে পারিনি। তবে বিএনপি ও ছাপাখানা মালিকদের এসব অভিযোগ অস্বীকার করে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম মানবজমিনকে বলেন, শুরুর দিকে পোস্টার ছাপানো নিয়ে টুকটাক ঝামেলা ছিল। তবে এখন সেটা সমাধান হয়ে গেছে। অনেক মালিক আমাদের কাছে অভিযোগ করেছে। আমরা সেটা সমাধান করেছি। এখন আর কোনো ঝামেলা নেই।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত