আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

সোনাইমুড়ীতে জামায়াত নেতার বাড়িতে হামলা-আগুন

সোনাইমুড়ীতে জামায়াত নেতার বাড়িতে হামলা-আগুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান ও নোয়াখালী জেলা (উত্তর) জামায়াত ইসলামীর আমির শাহাব উদ্দিনের ছোট কেগনা গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দুপুর একটার দিকে এ হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ওই বাড়ির তিনটি বসতঘর ও আসবাবপত্র পুড়ে গেছে।

শাহাব উদ্দিন অভিযোগ করেন, হামলা-মামলার ভয়ে তিনি দীর্ঘদিন ধরে এলাকা ছাড়া। নির্বাচন উপলক্ষে সম্প্রতি গ্রামের বাড়িতে আসেন। শনিবার দুপুর ১টার দিকে জয়াগ ইউপি চেয়ারম্যান শওকত আকবর পলাশের নেতৃত্বে ইউপি সদস্য আবদুর রহমানসহ ৪০-৫০ জন হেলমেট পরিহিত লোক অতর্কিতভাবে তার বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা শাহাব উদ্দিন এবং তার ভাই হারুনুর রশিদ ও সাইফুল ইসলামের ঘরে হামলা ও ভাংচুর শেষে অগ্নিসংযোগ করে। এতে ঘর তিনটির আসবাবপত্রসহ জিনিসপত্র পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি জানান, হামলার পর থেকে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় সোনাইমুড়ী থানায় মামলার প্রস্তুতি চলছে।

এদিকে জয়াগ ইউপি চেয়ারম্যান শওকত আকবর পলাশ তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, শনিবার সকালে শাহাব উদ্দিনের নেতৃত্বে শতাধিক জামায়াত-শিবির কর্মীরা ক্যাগনা গ্রামে জঙ্গিমিছিল বের করে। মিছিল থেকে সরকারকে কটাক্ষ করে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়। এরপর নির্বাচনে নাশকতার পরিকল্পনা করতে তার বাড়িতে সভা হয়। এতে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওই বাড়িতে হামলা চালায়। খবর পেয়ে চেয়ারম্যান হিসেবে আমি ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করি।

সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, ওসি সাহেব ও বিজিবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় যোগাযোগের চেষ্টা করা হলে সোনাইমুড়ী থানার ওসি আবদুস সামাদের ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল বলেন, হামলার খরব শুনেছি।

শেয়ার করুন

পাঠকের মতামত