আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

রাতেই ভোট কেটে বাক্সে ভরা হচ্ছে : বিএনপি

রাতেই ভোট কেটে বাক্সে ভরা হচ্ছে : বিএনপি

শনিবার রাত থেকেই ভোট কেটে ব্যালট বাক্সে ভরা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘আমরা খবর পেয়েছি, বেশকিছু কেন্দ্রে রাত থেকেই ভোট কেটে বাক্সে ভরা হচ্ছে। বিশেষ করে ঢাকা ৯ ও ১৪ আসনে কয়েকটি কেন্দ্রে ভোট কেটে বাক্সে ভরা হচ্ছে। সেখানকার জনগণের কাছে আমাদের অনুরোধ এ অপকর্ম বন্ধে আমাদের সহযোগিতা করুন। একটা সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করুন। যে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে। জনগণের অধিকার ফিরে আসবে, সেই নির্বাচনে সহযোগিতা করুন।’

এ বিষয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের সঙ্গেও দলের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে বলে জানান তিনি।

নজরুল বলেন, নির্বাচনের দিন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দুটি কন্ট্রোল রুম থাকবে। সকাল থেকে বিকেল পর্যন্ত নয়াপল্টন থেকে এবং বিকেল থেকে রাত পর্যন্ত গুলশান থেকে নির্বাচনের তথ্য জানানো হবে।

সুষ্ঠু নির্বাচনের জন্য গণমাধ্যমকে চোখ-কান খোলা রাখার আহ্বান জানান তিনি।

এক প্রশ্নের জবাবে নজরুল বলেন, জনগণের ক্ষমতার ওপর আমাদের আস্থা অনেক বেশি। কারণ, আমরা রাষ্ট্রক্ষমতায় নেই, কোনও বাহিনী আমাদের অধীনস্ত নয়, কিন্তু জনগণ আমাদের সঙ্গে আছে। আমরা বিশ্বাস করি, তারা ভোট কাটছে, কয়টি ভোট কাটবে? কুমিল্লা নির্বাচনে আমি দায়িত্বে ছিলাম, অনেক কেন্দ্রে তারা ভোট কেটেছে। কাটার পরও কিন্তু আমরা জিতেছি সেখানে। এখানেও তারা যে অপকর্ম করছে, এটা মিথ্যা না। এ অভিযোগ সত্য। তারপরও আমাদের বিশ্বাস জনগণ সাহস করে যদি সবাই ভোটকেন্দ্রে যায় এবং ভোট দেয় তাহলে এসব ভোট কাটার পরও ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত