আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ধানের শীষের কোনো পোলিং এজেন্ট দেখতে পাইনি : নির্বাচন কমিশনার

ধানের শীষের কোনো পোলিং এজেন্ট দেখতে পাইনি : নির্বাচন কমিশনার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আলাদা দুটি কেন্দ্রে ভোট দিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ও নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। ভোটকেন্দ্র থেকে বের হয়ে সাংবাদিকদের তারা জানিয়েছেন বিরোধীপক্ষের পোলিং এজেন্ট দেখতে পাননি।

রাজধানীর মগবাজারস্থ ইস্পাহানি বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

ভোটকেন্দ্র থেকে বের হয়ে সাংবাদিকদের মাহবুব তালুকদার বলেন, নিজ ভোট কেন্দ্রেই বিরোধীপক্ষের কোনও পোলিং এজেন্ট দেখতে পাননি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আগেও বলেছি, আপনারা আপনাদের নিজেদের বিবেককে জিজ্ঞাসা করুন কেমন ভোট হচ্ছে? আপনাদের বিবেককে জিজ্ঞাসা করলেই সে প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সকাল থেকেই টেলিফোনে আমি অসংখ্য অভিযোগ পেয়েছি।

অভিযোগের বিষয়ে তিনি বলেন, কমিশনার হিসাবে আমার একক কোনও রেসপনসিবিলিটি আছে বলে মনে করি না।

বিরোধী পক্ষের পোলিং এজেন্টদের বের করে দেয়া হচ্ছে, এমন অভিযোগের বিষয়ে ইসি বলেন, ‘এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। এসব প্রশ্নের জবাব দেয়ারও আমার কোনো প্রয়োজন নেই।

মাহবুব তালুকদার বলেন, একটি অবাধ, সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন জাতির প্রত্যাশা। এ নির্বাচন অবশ্যই হতে হবে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য।

অন্যদিকে লেক সার্কাস স্কুল ভোটকেন্দ্রে ভোট দিয়ে নির্বাচন কমিশনার রফিকুল ইসলামও বলেছেন তিনি যে কেন্দ্রে ভোট দিয়েছেন সেই কেন্দ্র ছাড়াও আরেকটি কেন্দ্র পরিদর্শন করেছেন। এই দুই কেন্দ্রে তিনি কোনো বিএনপির এজেন্টের দেখা পাননি।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত