আপডেট :

        যৌন নির্যাতন মামলার ক্ষতিপূরণ বিতরণ স্থগিতের আবেদন লস এঞ্জেলেস কাউন্টি ডিএর

        ওয়েস্ট হলিউডের জনপ্রিয় বারে আকস্মিক উপস্থিতি কমলা হ্যারিসের

        আদালতের নির্দেশে কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

        রোববারই যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সই হতে পারে, দাবি ট্রাম্পের

        মার্কিন বিমান হামলায় নিহত ভেনেজুয়েলার ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের নেতা

        ৫০ বছরের বেশি অপেক্ষার অবসান, এনবিএ চ্যাম্পিয়ন নিউইয়র্ক নিকস

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

        টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

        স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

        ওয়ার্নার ব্রাদার্স কিনতে প্যারামাউন্টের ১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন অনুমোদন

        যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত: ট্রাম্পের দাবি

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

দুপুর ১২টা পর্যন্ত ২০ শতাংশ কেন্দ্র দখল : বিএনপি

দুপুর ১২টা পর্যন্ত ২০ শতাংশ কেন্দ্র দখল : বিএনপি

আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশের প্রায় ২০ শতাংশ ভোটকেন্দ্র দখল করেছে ক্ষমতাসীনরা। ধানের শীষের এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হচ্ছে না এবং ধানের শীষের ভোটারদের ভোট দিতে কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

৩০ ডিসেম্বর দুপুর ১২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় দফা সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

রিজভী বলেন, এতো কিছু করার পরও মানুষ ভোটকেন্দ্রে গেছেন। জনগণ এসব প্রতিহত করার চেষ্টা করছেন। জনগণের শক্তি নিয়ে আমরা এগুচ্ছি, জুলুম মানবো না, এদের পতন হবেই। আন্দোলনের অংশ হিসেবে অংশ নেয়া এ নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত থাকবো।

তিনি সারাদেশের অনিয়মের চিত্র তুলে ধরে বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদকে ভোট দিতে দেয়া হয়নি। তার কেন্দ্রের আশপাশে বোমা ফাটছে। বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের আসনের সব কেন্দ্র দখল করে ফেলেছে। ভোলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে আইন-শৃঙ্খলা রক্ষাকরী বাহিনী গ্রেফতারের হুমকি দিয়ে অবরুদ্ধ করে রেখেছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার ক্ষমতায় থাকাকালে নির্বাচন উৎসবমুখর হবে, আনন্দঘন হবে সেটা ভাবার কোনো কারণ নেই। তার প্রমাণ আজ নির্বাচনে আমাদের দুজন নেতাকে হত্যা করা হয়েছে। তারপরও ভোটাররা ভোট দেয়ার চেষ্টা করছেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, র্যাব-বিজিবি-পুলিশ তাণ্ডব চালিয়ে সারাদেশে রাতেই নৌকায় সিল মেরেছে। একই সঙ্গে সকাল সাড়ে ১০টা নাগাদ শতাধিক আসনে কেন্দ্র দখল, ধানের শীষের এজেন্ট প্রবেশ করতে না দেয়া ও এজেন্টদের বের করে দেয়া হচ্ছে।

রিজভী বলেন, এখন পর্যন্ত আমরা হিসাব করতে পারিনি কতটি আসনে সন্ত্রাসী ঘটনা ঘটেছে। তবে তিনি যেসব আসনের কথা বলেছেন তা হিসাব করে দেখা গেছে শতাধিক আসনে রাতে ব্যালটে সিল মারা হয়েছে। সকালে ধানের শীষের এজেন্ট প্রবেশ করতে দেয়া হয়নি। কোথাও কোথাও রাতে ৩০ শতাংশ ভোট বাক্সে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, শনিবার রাতের কোনো এক সময় টাঙ্গাইল-২ আসনের সিমলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আজিজকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হত্যা করেছে। রোববার সকালে নিজের বাসার কাছে শ্যামপুর মডেল হাইস্কুলে ভোট দিতে যাওয়ার সময় ঢাকা-৪ আসনের ধানের শীষের প্রার্থী সালাহ উদ্দিন আহমেদকে গুলি করা হয়েছে। তিনি এখন অ্যাপোলো হাসপাতালে ভর্তি।

রিজভী বলেন, প্রধান নির্বাচন কমিশনার ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন নির্বাচন শান্তিপূর্ণ হবে। কিন্তু আমরা শান্তিপূর্ণ নির্বাচনের নমুনা দেখতে পাচ্ছি।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত