আপডেট :

        যৌন নির্যাতন মামলার ক্ষতিপূরণ বিতরণ স্থগিতের আবেদন লস এঞ্জেলেস কাউন্টি ডিএর

        ওয়েস্ট হলিউডের জনপ্রিয় বারে আকস্মিক উপস্থিতি কমলা হ্যারিসের

        আদালতের নির্দেশে কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

        রোববারই যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সই হতে পারে, দাবি ট্রাম্পের

        মার্কিন বিমান হামলায় নিহত ভেনেজুয়েলার ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের নেতা

        ৫০ বছরের বেশি অপেক্ষার অবসান, এনবিএ চ্যাম্পিয়ন নিউইয়র্ক নিকস

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

        টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

        স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

        ওয়ার্নার ব্রাদার্স কিনতে প্যারামাউন্টের ১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন অনুমোদন

        যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত: ট্রাম্পের দাবি

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

স্বাগত ২০১৯

স্বাগত ২০১৯

আজ পূবাকাশে উদিত হয়েছে নতুন বছরের প্রথম সূর্য। গতকালের সূর্যাস্তের মধ্য দিয়ে মহাকালের অতল গর্ভে হারিয়ে গেছে খ্রিস্টীয় ২০১৮ সাল। আজ শুরু ২০১৯। আমাদের জাতীয় ও সামাজিক জীবনে নানা ঘটন-অঘটনের মধ্য দিয়ে বিদায় নেওয়া ২০১৮ সালের পর আজকের সূর্যটি উদিত হয়েছে একটি সুন্দর সময়ের প্রত্যাশা নিয়ে। নতুন কিছু আশা নিয়ে, কিছু স্বপ্ন নিয়ে, কিছু সম্ভাবনা নিয়ে আমরা বরণ করে নিচ্ছি নতুন বছরকে। স্বাগত ২০১৯।
বাংলায় আমাদের একটি নিজস্ব বর্ষপঞ্জি রয়েছে। কৃষিপ্রধান ষড়ঋতুর এই দেশে চাষাবাদ ও ঋতুপরিক্রমার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই বছরের শুরু হয় বৈশাখে। সে অর্থে আমাদের জীবনে নতুন বছর বরণের উৎসব পালিত হয় পয়লা বৈশাখেই। তবে আধুনিক মানুষের জীবনযাত্রা নির্বাহের বহুমুখী কার্যক্রম কেবল দেশের গ-িতে সীমাবদ্ধ নয়। সে কারণেই বৃহত্তর আন্তর্জাতিক পরিম-লে যোগাযোগ, আদান-প্রদানের নিমিত্তে খ্রিস্টীয় দিনপঞ্জিকা অনুসরণ করা হয়। এই বর্ষপঞ্জি অনুসরণ করায় বছর শেষে যেমন বিগত দিনগুলোর হিসাব-নিকাশ, ঘটনাপঞ্জির স্মরণে সালতামামির বিষয় বিশেষ গুরুত্ব পায়, তেমনই নতুন বছরের কর্মপরিকল্পনাও করতে হয়।

সময় এবং মানুষের জীবন অবিচ্ছেদ্য। অবিভাজ্য। কালের যে স্রোত আমরা প্রতিনিয়ত বয়ে নিয়ে বেড়াই তা জীবনেরই অংশ। আমাদের প্রতিটি অনুভবে চিন্তার যে অনুরণন, সময় তাকে পরিক্রমণ করে। সুখবর যেমন আমাদের আন্দোলিত করে খারাপ খবরও ব্যথিত করে, বেদনার্ত করে তোলে। মানুষ মাত্রই একটি নিরাপদ আশ্রয়ের সন্ধান করে। সময় এবং মানুষের জীবনকে তাই কখনোই আলাদা করা যায় না। সময় শেষ হয়ে গেলে জীবনের গতিও থেমে যায়। জাতীয় জীবনে আমরা নতুন বর্ষ শুরু করেছি। বিগত বছরে আমাদের নানা অর্জন-বিসর্জন ছিল স্বাভাবিকভাবে। বহু ঘটনা-দুর্ঘটনার আখ্যান অতিক্রম করে এসেছি আমরা। যে প্রত্যাশা নিয়ে ২০১৮-এর প্রথম দিনটিকে বরণ করা হয়েছিল, সেই প্রত্যাশার সব কি পূরণ হয়েছে? এ হিসাব না করে এ বছরটি নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে, এমনটিই প্রত্যাশা আমাদের।
বাংলাদেশের মানুষের প্রত্যাশা সীমিত। কল্পলোকে বিচরণের চেয়ে বাস্তবকে তারা সব সময়ই গুরুত্ব দেয়। কিন্তু তাদের স্বাধীন চেতনাকে কখনোই বশীভূত করা যায় না। বাংলাদেশ এক অদ্ভুত সম্ভবের দেশ। এখানে অকাতরে জীবনদানের লোকের অভাব হয় না। বিপদে দুর্যোগে উন্নত বিশ্বের মানুষ যখন প্রযুক্তির দিকে তাকিয়ে থাকে বাংলাদেশের দামাল ছেলেরা সেখানে নির্ভয়ে অতল গহবরে নেমে পড়ে।

ঝঞ্ঝাবিুব্ধ বাংলাদেশের প্রকৃতি। প্রকৃতি নির্ভরই এ দেশের কৃষি। প্রকৃতির সাথে লড়াই করেই এ দেশের মানুষ শত শত বছর ধরে টিকে আছে। সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনসংখ্যা অধ্যুষিত হাতে গোনা যে কয়টি দেশের গণতান্ত্রিক ঐতিহ্য রয়েছে বাংলাদেশ তার অন্যতম। এ দেশের মানুষের গণতান্ত্রিক আকাক্সক্ষা সর্বজনবিদিত। এখানে জনআকাক্সক্ষায় উৎসব নামে। এ আকাক্সক্ষা কখনোই পরাভূত হয়নি। করতে পারেনি কেউ কোন কালে। নতুন বছরে সে আকাক্সক্ষা বাস্তবে রূপ নেবেÑ আশা আমাদের। নতুন বছর আমাদের জন্য সমৃদ্ধির বার্তা যেমন বয়ে আনবে ঠিক তেমনি প্রতিহিংসামুক্ত গণতান্ত্রিক চেতনাসমৃদ্ধ সুস্থ পরিবেশের প্রত্যাশাও আমাদের। দেশটি হয়ে উঠুক এ দেশের প্রতিটি মানুষের, প্রতিটি নাগরিকের।
রাজনৈতিক অঙ্গনজুড়ে বয়ে যায় সহনশীলতার সুবাতাস। সুস্থ রাজনৈতিক পরিম-লে সমৃদ্ধ হোক বাংলাদেশ। বিগত বছরের নানা ব্যর্থতার গ্লানি ভুল নতুন স্বপ্নে জীবন সাজানোর প্রত্যাশা আমাদের।






শেয়ার করুন

পাঠকের মতামত