আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

ডিবি পরিচয়ে স্কুলছাত্রকে অপহরণ চেষ্টা

ডিবি পরিচয়ে স্কুলছাত্রকে অপহরণ চেষ্টা

টাঙ্গাইলের ঘাটাইলে ভুয়া ডিবি পরিচয়দানকারী দুই ব্যক্তিকে আটক করে গণধোলাই দিয়েছে উত্তেজিত জনতা। এ সময় ডিবি পরিচয়ে তুলে নেয়া এক স্কুলছাত্রকে উদ্ধার করে তারা।

বৃহস্পতিবার রাতে উপজেলার গারো বাজারের সলিং বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, ময়মনসিংহের ফুলবাড়িয়া কোষমাইল গ্রামের রফিকুল ইসলামের ছেলে ফুলবাড়িয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র তানজিল (১৪) বৃহস্পতিবার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে কুষমাইল এলাকার রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে একটি প্রাইভেটকারে এসে প্রাইভেটকার আরোহীরা ডিবি পরিচয় দিয়ে থানায় মামলা আছে, বলে তানজিলকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে ঘাটাইল উপজেলার গারোবাজারের দিকে রওনা দেয়। এসময় অপহরণকারীদের একজন তার মোটরসাইকেলটি নিয়ে যায়।

ঘটনাটি এলাকাবাসীর সন্দেহ হলে তারা প্রাইভেটকারটির পিছু নেয়। পরে প্রাইভেটকারটি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারোবাজারের সলিং বাজার নামক স্থানে এলে স্থানীয়রা তাদের পথরোধ করে। এ সময় প্রাইভেটকার আরোহীরা ডিবি পরিচয় দিয়ে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে উত্তেজিত জনতা দুই অপহরণকারীকে ধরে গণধোলাই দেয়। এসময় অপর দুই অপহরণকারী দৌড়ে পালিয়ে যায়। উত্তেজিত জনতা তাদের বহনকারী প্রাইভেটকারটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে একটি পিস্তলসহ দুই অপহরণকারীকে আটক করে। এসময় অপহৃত স্কুলছাত্র তানজিলকে উদ্ধার করা হয়।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ড. শামীমা জানিয়েছেন, আটককৃতদের প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সেখানে তাদের অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘাটাইল থানার ওসি মাকছুদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অপহরণের ঘটনা ফুলবাড়িয়া থানা এলাকায় হওয়ায় অপহৃত স্কুলছাত্র তানজিল ও আটক দুই অপহরণকারীকে ফুলবাড়িয়া থানা পুলিশের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। পুলিশ হেফাজতে আহতদের চিকিৎসা দিতে পাঠানো হয়েছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত