আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

অভিজিৎ হত্যা: রানাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হচ্ছে

অভিজিৎ হত্যা: রানাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হচ্ছে

লেখক এবং ব্লগার অভিজিৎ রায় হত্যায় জড়িত প্রধান সন্দেহভাজন রানাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করবে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ(ডিবি)। ডিবি’র প্রধান যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান দু’এক দিনের মধ্যে সংবাদ মাধ্যমে রানার ছবি দিয়ে ধরিয়ে দেয়ার আহ্বান জানান হবে।
মনিরুল ইসলাম জানান, তদন্তের পর্যায়ে তারা আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে জড়িত রানাকে অভিজিৎ হত্যায় প্রধান সন্দেহভাজন আসামি মনে করছেন। তবে রানা অবস্থান সম্পর্কে তারা নিশ্চিত হতে পারছেন না। তাই তাকে ধরিয়ে দিতে লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হবে। তিনি জানান, ডিবি এরইমধ্যে রানার ছবি এবং ঠিকানা হাতে পেয়েছে।
তিনি জানান, এর আগে রাজধানীতে অন্তত চারজন ব্লগার, লেখক ও মুক্তমনা শিক্ষকের ওপর হামলার ঘটনায় রানার সম্পৃক্ততা পাওয়া যায়। এসব ঘটনায় গ্রেপ্তার হওয়া একাধিক আসামির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রানার নাম এসেছে।
রানা নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের ছাত্র । তার গ্রামের বাড়ি ফেনি।
মনিরুল ইসলাম জানান,‘ রানার সঙ্গে আনসারুল্লাহ বাংলা টিমের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এর প্রধান জসিমুদ্দিনের সঙ্গেও তার যোগাযোগের তথ্য আছে। জসিমুদ্দিন এখন কারাগারে আছেন।’
প্রিয়.কম-এর এক প্রশ্নের জবাবে তিনি বলেন,‘ আটক ফারাবী এখনো অভিজিৎ হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেনি। তবে সে ফেসবুকে অভিজিৎকে হত্যার হুমকি দেয়া কথা স্বীকার করেছে।’
প্রসঙ্গত ২৬ ফেব্রুয়ারি বই মেলা থেকে বের হওয়ার পর রাত ৯টা ২০ মিনিটের দিকে ব্লগার অভিজিৎ রায় ও তার স্ত্রী রাফিদা আহমেদের ওপর টিএসসি এলাকায় ধারল অস্ত্র দিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। হাসপাতালে নেয়ার পর অভিজিৎ মারা যান।

শেয়ার করুন

পাঠকের মতামত