আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বাংলাদেশ বিমানে মাতলামি, বেঁধে রাখা হলো যাত্রীকে : প্রবাসী সাংবাদিকের প্রতিবাদ

বাংলাদেশ বিমানে মাতলামি, বেঁধে রাখা হলো যাত্রীকে : প্রবাসী সাংবাদিকের প্রতিবাদ

মদ্যপান করে বিমানে উঠে হুলস্থূল কাণ্ড ঘটিয়ে ছাড়লেন এক যাত্রী। অন্য যাত্রীদের গালিগালাজ এবং একপর্যায়ে মারধরও করেন। শেষপর্যন্ত উপায় না পেয়ে তাকে মোটা রশি দিয়ে বেঁধে রাখা হয়।

৪ জানুযারি বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে এ ঘটনা ঘটে। বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিলেট হয় ঢাকায় আসছিল। ওই যাত্রীর নাম-পরিচয় জানা না গেলেও ভিডিওতে তার কথোপকথন শুনে ধারণা করা হচ্ছে তার বাড়ি সিলেটে। বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক মনে হয়েছে তাকে।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, ওই যাত্রী মদপান করে মাতলামি করছেন। একপর্যায়ে তিনি বিমানের এক যাত্রীকে আঘাত করেন। পরে বিমানের কেবিন ক্রু ও যাত্রীরা মিলে তাকে রশি দিয়ে সিটের সঙ্গে বেঁধে ফেলেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগে মহাব্যবস্থাপক (জিএম) শাকিল মেরাজ গণমাধ্যমকে জানান, ফ্লাইট সিলেটে অবতরণ করার পর আইনশৃঙ্খলা সংস্থার কাছে তাকে সোপর্দ করা হয়।

এদিকে বিমানে এই ধরনের অনাকাংখিত গঠনার বিচার দাবী করলেও বিমান কতৃপক্ষের ব্যর্থতার জন্য এর প্রতিবাদ জানিয়েছেন নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান মিজান। তিনি এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর তার ফেইসবুকে ভিডিও বার্তার মাধ্যমে বিমান কর্তৃপক্ষের এই আচরনের প্রতিবাদ জানান। তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিমানের অভিযুক্ত ঐ যুবকের সাথে তার কোন পরিচয় নেই। সে যে অপরাধ করেছে তার শাস্তি চেয়েছেন তিনি। তবে তার সাথে যে অপেশাদারমূলক যে আচরন করা হয়েছে তারও তদন্ত দাবী করেছেন তিনি।

তিনি ফেইসবুকে যা লিখেছেন তা তুলে ধরা হলো :
বাংলাদেশ বিমানে সম্ভবত একজন ব্রিটিশ বাংলাদেশী যাত্রী অতিরিক্ত মদ পান করে বা অন্য কোন কারনে যাত্রীদের সাথে সম্ভবত খারাপ ব্যবহার করে। তার জন্য আইন অনুযায়ী বিচার হওয়া দরকবার । আমি তার উপযুক্ত বিচার চাই।
তবে বিমানে কর্মরত অফিসারগণ এই লোকের সাথে গরু ছাগলের মত তাকে পিটিয়েছেন এবং দডি দিয়ে হাত পা বেধেছেন প্লেনের সিটের সাথে ফ্লোরে । বিমানে কর্মরত সিকিউরিটি অফিসার গন যদি এই সামান্য বিষয় সুন্দর ভাবে কনট্রল করতে পারেন না , তা হলে যে কোন সিরিয়াস ইস্যু হলে কিভাবে সামাল দিবেন।
এই লোকটি অবশ্যই দোষ করেছে তার জন্য আইন আছে কিন্তু এমন ব্যবহার একজন সাধারন মানুষ হিসেবে কখন ও মেনে নিতে পারি না ।
এরজন্য কিছুকিছু অতি উৎসাহী যাত্রী ফেইসবুকে ফেমাস হওয়ার জন্য তার সাথে এমন ব্যবহার না করলেও পারতেন ।তার অপরাধের জন্য শাস্তি হবে তবে এমন আচরন টিক হয়নি আমি মনে করি।
আমি এর সুষটু বিচার দাবী করছি । আইন কারো হাতে তুলে নেবার অধিকার নেই ।
আমি প্রধান মন্ত্রী ও প্রবাসী কল্যান মন্ত্রী ইমরান ভাইয়ের কাছে বিচার চাইছি।
প্রয়োজনে আমি বিষয টি উর্দ্ধতন কর্মকর্তার সাথে আলাপ করবো ।

শেয়ার করুন

পাঠকের মতামত