আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

রাজধানীতে অভিনব কায়দায় নারী বাইক রাইডারের স্কুটি ছিনতাই

রাজধানীতে অভিনব কায়দায় নারী বাইক রাইডারের স্কুটি ছিনতাই

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পরিচিত অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং নারী চালক শাহনাজ আক্তার পুতুল। তিনি আজ (মঙ্গলবার) প্রতারকচক্রের খপ্পড়ে তার স্কুটিটি হারিয়ে এখন অঝোড়ে শুধু কেঁদেই চলছেন।

এ ব্যাপারে জনি নামে এক ব্যক্তিকে আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নম্বর-৯১১।

জিডি সূত্রে জানা যায়, শাহনাজ আক্তার নীল রঙের একটি মাহিন্দ্র স্কুটি চালাতেন। যার নম্বর ঢাকা মেট্রো-হ-৫৫-২৯৪৭। দাম ৫৮ হাজার টাকা। তিনি স্কুটিটি ধার করে কিনেছিলেন। এখনও সেই ঋণের টাকা বাকি আছে। পরিবার চালানোর একমাত্র মাধ্যমও ছিল তার স্কুটিটি।

প্রায় ২ মাস ধরে স্মার্টফোনের অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং নেটওয়ার্কের মাধ্যমে মোটরবাইক চালাচ্ছেন শাহনাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে তিনি এরইমধ্যে পরিচিত হয়ে উঠেছেন। বাইক চালিয়ে নিজের দুই মেয়ের লেখাপড়া ও সংসারের খরচ বহন করছেন এই নারী।

শাহনাজ বলেন, উবার চালানোর সূত্রে পাঁচদিন আগে জনি নামে এক ব্যক্তির সঙ্গে শ্যামলী বাসস্ট্যান্ডে আমার পরিচয় হয়। তিনিও আমার মতো উবার চালাতেন। সম্প্রতি ওই ব্যক্তি আমাকে নির্দিষ্ট এক নারী রাইডারকে ঠিক করে দেয়ার আশ্বাস দেন। ওই নারী রাইডারের সঙ্গে দেখা করতে তিনি আমাকে আজ (মঙ্গলবার) খামারবাড়ি আসতে বলেন। খামারবাড়ি এসে ওই নারীকে না পেয়ে তিনি আমাকে নিয়ে বিমানবন্দর যান। সেখান থেকে আবার আগারগাঁওয়ের তালতলা আসি। এরপর তাকে নিয়ে আমি আসাদগেট এলাকায় আসি। এ সময় তিনি মেয়েদের স্কুটি কিভাবে চালায়- বলে আমার বাইকে উঠে বসেন। আমি কিছু বুঝে ওঠার আগেই তিনি আমার বাইক নিয়ে চলে যান।

জানা গেছে, শাহনাজ আক্তার সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। রাজধানীর মিরপুরেই তার জন্ম। বাবা নেই, মা আর বোনেরা আছেন। স্বামী থাকলেও তিনি আলাদা থাকেন। তার সঙ্গে তার দুই মেয়েও থাকে। বড় মেয়ে নবম ও ছোট মেয়ে প্রথম শ্রেণিতে পড়ে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিজি বিশ্বাস বলেন, মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ওই নারীর একটি স্কুটি চুরি হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত