আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

গরু জবাই দিয়ে আ.লীগে যোগ দিলেন বিএনপি নেতা

গরু জবাই দিয়ে আ.লীগে যোগ দিলেন বিএনপি নেতা

সিলেটে তিনটি গরু জবাই করে ভুরিভোজরে আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় এমপির হাত ধরে আওয়ামী লীগে যোগদান করলেন এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি সিলেট জেলা বিএনপির উপদেষ্টা।

আওয়ামী লীগে যোগদানকারী হাবিব হোসেন প্রয়াত বিএনপি নেতা অর্থমন্ত্রী সাইফুর রহমানের ঘনিষ্টজন হিসেবে পরিচিত ছিলেন। তিনি সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। হাবিব হোসেন সর্বশেষ সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ছিলেন।

আওয়ামী লীগে যোগদান উপলক্ষে শুক্রবার (১৮ জানুয়ারি) হাবিব হোসেন তার নিজের কমিউনিটি সেন্টার হাবিব হোসেন কমপ্লেক্সে নব-নির্বাচিত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীকে সংবর্ধনা প্রদান করেন। প্রভাবশালী এই বিএনপি নেতার সাথে তার ইউনিয়ন পরিষদের তিন সদস্যও যোগদান করেছেন।

গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। শুক্রবার তার সঙ্গে বরইকান্দি ইউনিয়ন পরিষদের তিন সদস্য- ১নং ওয়ার্ডের আশিকুর রহমান, ৪নং ওয়ার্ডের এনাম উদ্দিন ও ৮নং ওয়ার্ডের লয়লু মিয়া আওয়ামী লীগে যোদ দেন।

হাবিব হোসেন সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। এর আগে হাবিব হোসেন তিনটি গরু জবাই করে অনুষ্ঠানের আয়োজন করেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত