আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

রাজধানীতে সাইকেল বোমা উদ্ধার!

রাজধানীতে সাইকেল বোমা উদ্ধার!

চলমান রাজনৈতিক অস্থিরতায় জান-মালের ক্ষয়ক্ষতির উদ্দেশ্যে পেট্রোল বোমা, ককটেল বিস্ফোরনসহ নিত্য নতুন কৌশল অবলম্বন করছে নাশকতাকারীরা। এবার নাশকতাকারীদের অভিনব পন্থা সাইকেল বোমা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার রাজধানী ঢাকায় পুলিশের বিশেষ বাহিনী র‍্যাব একটি সাইকেলসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে যে সাইকেলটির পাইপের মধ্যে ভরা ছিল বিস্ফোরক। এই ঘটনার সূত্র ধরে র‍্যাব শতাধিক ককটেল ও পেট্রোলবোমাও উদ্ধার করেছে।

র‍্যাব দাবি করেছে, গতকাল গভীর রাতে ঢাকার কাকরাইলের কর্ণফুলী গার্ডেন সিটি নামে একটি শপিং কমপ্লেক্সের সামনে থেকে রকিবুল ইসলাম নামে এক তরুণকে তারা একটি বাইসাইকেলসহ আটক করেছে। পরে পরীক্ষা নিরীক্ষায় বেরিয়ে আসে পুরো সাইকেলটিই একটি বোমা। এর পাইপগুলোর ভেতরে গান পাউডার ভরা, এবং রয়েছে ট্রিগারিং মেকানিজম।

এই রকিবুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া যায়, তারই ভিত্তিতে সকালের দিকে সূত্রাপুরের কলতাবাজারের একটি বাসায় অভিযান চালিয়ে আমিনুল ইসলাম ও রিয়াজুল ইসলাম নামে আরো দুজনকে আটক করা হয় এবং উদ্ধার করা হয় আটচল্লিশটি পেট্রোলবোমা, ৫৮টি ককটেল বোমা, একটি পাইপ বোমা, আধা-কেজি গান পাউডার ও অন্যান্য বোমা তৈরির সরঞ্জাম।

এরা সবাই ঢাকার তিতুমীর কলেজের ছাত্র এবং ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত বলে জানিয়েছে র‍্যাব।

বাংলাদেশে গত জানুয়ারি মাস থেকে যে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে তাতে যানবাহনে পেট্রোল বোমা হামলা চালিয়ে নাশকতার বহু ঘটনা ঘটেছে। গত দুই মাসে শুধুমাত্র যানবাহনে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সারাদেশে অন্তত ৬৩জন প্রাণ হারিয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। এসব নাশকতা ও বোমা হামলা রোধ করার উদ্দেশ্যে তথ্য-দাতাদের জন্য পুরষ্কার ঘোষণা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শেয়ার করুন

পাঠকের মতামত