আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

এবার পাঁচ ধাপে উপজেলা নির্বাচন

এবার পাঁচ ধাপে উপজেলা নির্বাচন

এবার সারা দেশে পাঁচ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

মঙ্গলবার কমিশনের ৪৩তম সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

সচিব হেলালুদ্দীন আহমদ জানান, সারা দেশের উপজেলা পরিষদগুলোতে পাঁচ ধাপে নিবাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ৬৯টি উপজেলায় আগামী ৮ বা ৯ ভোটগ্রহণের সম্ভাব্য দিন নির্ধারণ করা হয়েছে। একই মাসের ভিন্ন তারিখে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপের ভোটগ্রহণ দিন নির্ধারণ করা হয়েছে।

আগামী ৩ ফেব্রুয়ারি কমিশন সভায় এসব নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হবে। বাকি উপজেলাগুলোতে রোজার পর ভোটগ্রহণ করার পরিকল্পনা নিয়েছে কমিশন।

ঢাকা উত্তর সিটির মেয়র পদ এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

যদিও এই নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে বিএনপি বা জাতীয় ঐক্যফ্রন্ট অংশ নেবে না বলে জানিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, এসব স্থানীয় সরকারের নির্বাচন। মে মাসে সবকটি উপজেলা পরিষদের মেয়াদ শেষ হয়ে যাবে। এর আগে নির্বাচন করতে হবে। এ নির্বাচনে কোন দল আসল কী, আসল না তা বিবেচ্য বিষয় নয়।

প্রধান নিবাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে মঙ্গলবার বিকালে কমিশনের এ সভা অনুষ্ঠিত হয়।

তিন ঘণ্টাব্যাপী এ বৈঠকে অন্যান্য আলোচনার মধ্যে পহেলা মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপন, বিভিন্ন সাধারণ ও উপনির্বাচন নিয়ে আলোচনা হয়।

পাঁচ ধাপে উপজেলা নির্বাচন
বৈঠক সূত্রে জানা গেছে, পাঁচ ধাপে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপে রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কয়েকটি জেলার ৬৯টি উপজেলায় নির্বাচন হবে আগামী ৮ বা ৯ মার্চ।

জেলাগুলো হচ্ছে- পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, জামালপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ ও হবিগঞ্জ।

দ্বিতীয় ধাপের উপজেলাগুলোতে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ এবং চতুথ ধাপে ৩১ মাচ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বাকি উপজেলাগুলোতে রোজার ঈদের পর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও জানা গেছে, আগামী ৩ ফেব্রুয়ারি কমিশন সভায় এসব উপজেলা নির্বাচনের তফসিল নির্ধারণ করা হবে।

জানা গেছে, দ্বিতীয় ধাপে রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম বিভাগের ১৬টি জেলার ১২৫টি উপজেলা, তৃতীয় ধাপে খুলনা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ১৭ জেলার ১১১টি এবং চতুথ ধাপে বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগের ২৪টি জেলার ১৫৯টি উপজেলার ভোটগ্রহণের প্রস্তাব করা হয়েছে কার্যপত্রে। তবে এ বিষয়টি কমিশনের পরবর্তী সভায় চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

অন্যান্য নিবার্চন
ইসি সচিব জানান, পটুয়াখালী পৌরসভা, বরগুনার আমতলী পৌরসভা এবং ১১টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩১ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ৩ ফেব্রুয়ারি, প্রত্যাহার ১০ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণ ২৮ ফেব্রুয়ারি। একই দিনে আরও কয়েকটি পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদের বিভিন্ন উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত