আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

হত্যার ষড়যন্ত্রকারীদের বিচারের মুখোমুখি করব: সজীব ওয়াজেদ জয়

হত্যার ষড়যন্ত্রকারীদের বিচারের  মুখোমুখি করব: সজীব ওয়াজেদ জয়

বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃত্বের বিরুদ্ধে ‘অপহরণ ও হত্যা’ পরিকল্পনার অভিযোগ এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘ক্ষতিগ্রস্ত হিসেবে’ যুক্তরাষ্ট্রের আদালতে এ বিষয়ে একটি বক্তব্য উপস্থাপন করেছেন তিনি। বাংলাদেশি এক রাজনীতিকের বিষয়ে মার্কিন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সংরক্ষিত তথ্য পেতে এফবিআইয়ের এক সদস্যকে ঘুষ দেওয়ায় যুক্তরাষ্ট্র প্রবাসী এক  বিএনপি নেতার ছেলের কারাদণ্ড নিয়ে আলোচনার মধ্যেই জয়ের এই বক্তব্য এল। রোববার রাতে ফেইসবুকে তিনি লিখেছেন, “আমাকে যখন কেউ হত্যার চেষ্টা করছে, সেটিও তখন আমি খুবই ব্যক্তিগত ব্যাপার হিসেবে নিচ্ছি। যারা এর জন্য দায়ী,তারা বিএনপির যতো উচ্চ পর্যায়ের নেতৃত্বই হোক না কেন, আমি তাদের হদিশ বের করে বিচারের মুখোমুখি করবো।”যুক্তরাষ্ট্রে দণ্ডিত রিজভী আহমেদ ওরফে সিজার (৩৬) বিএনপির সহযোগী সংগঠন জাসাসের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনের ছেলে। পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের কানেটিকাটের ফেয়ারফিল্ড কাউন্টিতে বসবাস করেন মামুন।

সিজার যে বাংলাদেশি রাজনীতিকের তথ্য কিনতে ঘুষ দিয়েছিলেন তার নাম আদালতের নথিতে উহ্য রাখা হয়েছে। সেখানে বলা হয়েছে সেই রাজনীতিবিদ সিজারের বিপরীত রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। তবে বিভিন্ন সংবাদপত্রের খবর, সেই রাজনীতিবিদ হলেন যুক্তরাষ্ট্র প্রবাসী জয়। রোববার জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্যরাও একই কথা বলেছেন। প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা জয়কে ‘অপহরণের ষড়যন্ত্রে’ বিএনপির শীর্ষ নেতৃত্ব জড়িত দাবি করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংসদরা। সিজারের সাজার আদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের একটি প্রেস রিলিজের লিংক দিয়ে জয় তার ফেইসবুকে লিখেছেন, “বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃত্ব সিজারকে মাসে ৪০,০০০ মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রথম দফায় ৩০,০০০ মার্কিন ডলার ক্যাশ প্রদান করে। তদন্ত চলছে তাই আমি তাদের নাম প্রকাশ করতে পারছি না। বিএনপি আমাকে মার্কিন যুক্তরাষ্ট্রে অপহরণের পর হত্যার পরিকল্পনা করেছিলো।”

এ ধরনের পরিকল্পনাকে ‘জঙ্গিবাদি আচরণ’ আখ্যায়িত করে প্রধানমন্ত্রীর ছেলে বিএনপির সমালোচনায় বলেন, “যে দল নিরীহ মানুষ ও শিশুকে জ্যান্ত পুড়িয়ে মারে, তাদের কাছ থেকে আর কী আশা করা যায়?” এ প্রসঙ্গে আওয়ামী লীগের সমালোচক ও কথিত সুশীল সমাজের প্রতিনিধিদেরও সমালোচনা করেন সজীব ওয়াজেদ জয়।

তিনি লিখেছেন, “বিএনপি অপহরণ ও হত্যা করতে পারে, তারপরও তারা কখনোই বিএনপিকে সরাসরি দায়ী করে কিছু বলবে না। তারা সবসময় দুই দলকে দোষী করবে।আমাকে হত্যা করার জন্য বিএনপির এই প্রচেষ্টার সপক্ষে তারা কোন যুক্তি তুলে ধরবে এখন?”

শেয়ার করুন

পাঠকের মতামত