আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ডাকসু নির্বাচনে ছাত্রদলের সম্ভাব্য প্রার্থীকে পেটালো ছাত্রলীগ

ডাকসু নির্বাচনে ছাত্রদলের সম্ভাব্য প্রার্থীকে পেটালো ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের এক নেতাকে মারধর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে এ ঘটনা ঘটে। মারধরে আহত ছাত্রদল নেতা শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দীন খান সৈকত। আসন্ন ডাকসু নির্বাচনে ছাত্রদল থেকে প্রার্থী হওয়ার কথা রয়েছে তার।

আহত বোরহান অভিযোগ করেন, তিনি ব্যক্তিগত কাজে রেজিস্ট্রার বিল্ডিংয়ে আসছিলেন। এ সময় ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি সনজিত চন্দ্র দাসের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন নেতাকর্মী তাকে অনুসরণ করছিল। একপর্যায়ে সে রেজিস্ট্রার ভবন থেকে বের হলে ছাত্রলীগের নেতাকর্মীরা তার উপর রড, স্টাম্প, লাঠি দিয়ে হামলা করে। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

তিনি আরও বলেন, ১০ থেকে ১২ মিনিট পর জ্ঞান ফিরলে তিনি হেঁটে প্রক্টর অফিসে আসেন। দ্রুত হাসপাতালে নেয়ার জন্য প্রক্টরকে জানান। প্রক্টর টিমের সদস্যরা তাকে ঢামেকের গেইটে রেখে আসে। পরে তিনি হেঁটে মেডিকেল কলেজের জরুরি বিভাগে এসে চিকিৎসা নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী বলেন, আজও আমাদের জহুরুল হক হলের যুগ্ম আহ্বায়ককে মারধর করেছে ছাত্রলীগ। এটা কী নির্বাচনের পরিবেশ হতে পারে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার বলার পরও তারা সবার জন্য সহাবস্থান নিশ্চিত করতে পারেনি।

অভিযোগের বিষয়ে সনজিত চন্দ্র দাস বলেন, আমি ঘটনা শুনেছি। তবে এর সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত নেই।

এ বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, বোরহান আসার সাথে সাথে হাসপাতালে পাঠানো হয়েছে। সে লিখিত অভিযোগ করলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বোরহান বিশ্ববিদ্যালয়ের ছাত্র কি-না সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেন প্রক্টর। তিনি বলেন, তার আচরণ সন্তুষ্টজনক ছিল না। তাছাড়া সে কোনো পরিচয়পত্র দেখাতে পারেনি।

এর আগে বোরহান জানিয়েছিলেন তিনি ডাকসু নির্বাচনে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে সহ-সভাপতি পদে ছাত্রদলের হয়ে লড়বেন। সে লক্ষ্যেই তিনি কাজ করছেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত