আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

আমার জীবনের তিনটা বছর নষ্ট করে দিল তারা : জাহলাম

আমার জীবনের তিনটা বছর নষ্ট করে দিল তারা : জাহলাম

বিনা অপরাধে তিন বছর কারাভোগের পর রোববার রাতে গাজীপুরের কাশিমপুরের কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পান জাহালম। সোনালী ব্যাংকের অর্থ জালিয়াতির ২৬টি মামলা থেকে জাহালমকে এক দিনের মধ্যেই অব্যাহতি দেয়া হয়।

মূল আসামি আবু সালেকের বদলে তাকে গ্রেফতার করে কারাগারে রাখা হয়। রাতে মুক্তি পাওয়ার পরপরই টাঙ্গাইলের নাগরপুরে পরিবারের কাছে ছুটে যান তিনি।

জাহালমকে এক নজর দেখতে সোমবার সকাল থেকে তার বাড়িতে ভিড় জমান গ্রামের মানুষ। ধুবুরিয়া গ্রাম ছাড়াও আশপাশের গ্রামের লোকজনের ঢল নামে জাহালমের বাড়িতে। জাহালম ও তার পরিবারের সদস্যরা অমানবিক এই ঘটনার জন্য প্রধানমন্ত্রীর কাছে বিচার এবং ক্ষতিপূরণ চেয়েছেন।

জাহালম বলেন, আমাকে বিনা অপারাধে তিন বছর জেল খাটাল দুদক। আমি আবু সালেক না, আমি জাহালম, একথা বলার পরও তারা শোনেনি। আমার জীবনের তিনটা বছর নষ্ট করে দিল তারা। জেলখানায় খুব কষ্টে দিন কাটাইছি আমি। ফলে বাবা, মা, স্ত্রী ও সন্তানসহ পরিবার-পরিজন থেকে বঞ্চিত হয়েছি।

জাহালম আরও বলেন, আমি জেলে থাকায় চরম দুর্বিসহ আর দুঃখ-কষ্টে দিন কাটিয়েছে আমার পরিবার। যারা আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে, আর দুদকের যে লোকেরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে আমি তাদের শাস্তি চাই। প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন তাদের যেন বিচার হয়। যারা আমার মুক্তির ব্যাপারে সহযোগিতা করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। গত তিন বছরে আমার যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ চাই।

এ প্রসঙ্গে ধুবুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মতো একটি বড় প্রতিষ্ঠানের মাধ্যমে নিরীহ জাহালম বিনা অপরাধে তিন বছরের কারাভোগের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এই কারাভোগের ফলে তার হতদরিদ্র পরিবারটি নিঃস্ব হয়ে গেছে। তাই জাহালম ও তার পরিবার ক্ষতিপূরণ পাওয়ার দাবি রাখে। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্তসহ প্রকৃত দোষীকে শাস্তির আওতায় আনার দাবি জানাই।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত