আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে অ্যাঞ্জেলিনা জোলি

বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে অ্যাঞ্জেলিনা জোলি

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের দেখতে কক্সবাজারে পৌঁছেছেন জাতিসংঘ শরণার্থী সংস্থার বিশেষ দূত ও হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।

তিনি বর্তমানে ইনানীর পাতুরে বিচ এলাকার একটি পাঁচতারকা মানের হোটেলে অবস্থান করছেন বলে জানা গেছে।

চার দিনের সফরে সোমবার সকালে নভোএয়ারের একটি ফ্লাইটে কক্সবাজারে পৌঁছেন এ অভিনেত্রী। তিনি আজ মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

কর্মকর্তারা জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর পরিচালিত বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি জোলি সোমবার ও মঙ্গলবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ও রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন।

কক্সবাজার থেকে ফেরার পর ঢাকা ত্যাগ করার আগে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সাথে সাক্ষাৎ করতে পারেন এই বিশেষ দূত।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর সঙ্গে কাজ করা জোলি সংস্থাটিতে ২০১২ সালের এপ্রিলে বিশেষ দূত হিসেবে যোগ দেন।

নিজের ভূমিকার মাধ্যমে জোলি বিশ্বের বিভিন্ন সংকট-ব্যাপক মানুষের স্থানচ্যুত বা বাস্তুচ্যুত হওয়ার ব্যাপারে ইউএনএইচসিআর-এর প্রতিনিধিত্ব করেন।

এছাড়াও এই হলিউড অভিনেত্রী বৈশ্বিক শরণার্থী বিষয়ক বিভিন্ন আলোচনায় নীতি নির্ধারণী পর্যায়ে থাকেন।

২০১২ সালের এপ্রিলে ইউএনএইচসিআর-এর বিশেষ দূত হওয়ার আগে সংস্থাটিতে ২০০১ সাল থেকে শুভেচ্ছা দূত হিসেবে ছিলেন।

বিরামহীনভাবে কাজ করে যাওয়া অ্যাঞ্জেলিনা জোলি এর আগে প্রায় ৬০টির মতো মাঠ পর্যায়ের মিশন পরিদর্শন করেছেন এবং নিজেকে বস্তুচ্যুত বা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে প্রভাবকের পর্যায়ে নিতে সক্ষম হয়েছেন।

প্রসঙ্গত, এর আগে গত বছর কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে এসেছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া।

শেয়ার করুন

পাঠকের মতামত