আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

তারেককে এনে শাস্তির দাবি সংসদে

তারেককে এনে শাস্তির দাবি সংসদে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে দেশে এনে শাস্তি ভোগ করানোর দাবি জানানো হয়েছে সংসদে।

মঙ্গলবার বিকেলে অধিবেশন শুরুর পর রাষ্ট্রপতির ভাষণের ওপর দেয়া বক্তব্যে এ দাবি জানান চাঁদপুর-৪ আসনের এমপি ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শফিকুর রহমান। এ সময় ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া অধিবেশনের সভাপতিত্ব করছিলেন।

শফিকুর রহমান বলেন, ‘তারেক রহমান দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত। গঠনতন্ত্র পরিবর্তন করে তাকে বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন করেছে, যা নিয়মবহির্ভূত। বিদেশে তারেক রহমান জামাতের অর্থায়নে বিভিন্ন সভা-সমাবেশ করে এদেশে অরাজকতার নির্দেশ দিচ্ছেন।’

এরপরই তিনি যে কোনো মূল্যে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে তার দণ্ড ভোগ করানোর ব্যবস্থার জন্য সরকার ও পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

শফিকুর রহমান বলেন, ‘তারেক রহমানকে ফিরিয়ে আনুন, তার বেয়াদবি আর সহ্য করা যাচ্ছে না। এই ব্যক্তিই ৩০ ডিসেম্বর দেশে অরাজকতার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু, একটি অবাধ, সুষ্ঠু-সুন্দর নির্বাচনের মাধ্যমে তার সেই ষড়যন্ত্র বানচাল হয়ে গেছে। এবারের নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের জয় হয়েছে।’

এই সাংবাদিক নেতা বলেন, ‘আমাদের কিছু বুদ্ধিজীবী আছেন, যারা টকশোতে উন্নয়নের বিপরীতে কথা বলেন ও লিখেন। তারা বলেছিলেন, গণতন্ত্র ছাড়া উন্নয়ন হবে না। অথচ টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী সরকার গঠনের পর তারা চুপসে গেছেন, এখন আর কোথাও তাদের দেখা যাচ্ছে না।’

তিনি বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যে বিষবৃক্ষ রোপন করেছিলেন, তা এক সময় বড় আকার ধারণ করে, দেশ পিছিয়ে যায়। জঙ্গিবাদ, দুর্নীতি বৃদ্ধি পায়। কিন্তু, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই বিষবৃক্ষ আজ শেষ হতে চলেছে। বিএনপি বলে, জিয়াউর রহমান নাকি স্বাধীনতার ঘোষক, এটা একেবারেই মিথ্যে কথা। কোনো প্রমাণেই পাওয়া যাবে না তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।’

শফিকুর রহমান আরও বলেন, ‘দেশের মানুষ এখন অনেক শান্তিতে বসবাস করছেন। জামা-জুতো পরে সবাই ভাল খাবার খাচ্ছেন। এখন কার বাড়িতে বিদ্যুৎ নেই, তা খুঁজে বেড়াতে হয়। এখন কৃষক আর গুলি খেয়ে মরে না। সারের ডিলার আজ কৃষকের পেছনে ছোটেন।’

এদিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাষণের উপর আরও বক্তব্য রাখেন, আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, আনোয়ারুল আজিম আনার, এনামুল হক, হাছান ইমাম খান, জাফর আলম, আক্তারুজ্জামান, মো শাহনেওয়াজ প্রমুখ।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত