আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ভারত-নেপাল-বার্মার সঙ্গে রেল যোগাযোগ হচ্ছে: রেলমন্ত্রী

ভারত-নেপাল-বার্মার সঙ্গে রেল যোগাযোগ হচ্ছে: রেলমন্ত্রী

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন বিএনপি-জামায়াত জোট সরকার রেল যোগাযোগব্যবস্থাকে ধ্বংস করে দেয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে ভঙ্গুর দশা থেকে উত্তরণ ঘটিয়ে রেলব্যবস্থাকে যুগোপযোগী করে তোলা হচ্ছে।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও রোড রেলস্টেশন পরিদর্শন শেষে রেলপথ মন্ত্রী সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন রেলের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক খন্দকার শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মকবুল হোসেন বাবু, সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী প্রমুখ।
রেলপথ মন্ত্রী সুজন বলেন, নিরাপদ, স্বাশ্রয়ী ও স্বল্প খরচে সাধারণ মানুষের যোগাযোগের অন্যতম বাহন হিসেবে রেলব্যবস্থাকে আধুনিকায়ন করা হচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে বহুমুখী প্রকল্প গ্রহণ করা হয়েছে। তাই রেল যোগাযোগব্যবস্থার যেসব ত্রুটি-বিচ্যুতি আছে, তা নিতে ঘুরে ঘুরে দেখা হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, বাস্তবমুখী পরিকল্পনা নিতে তিনি এই সফরে বেরিয়েছেন।
তিনি বলেন, ১৯৬৫ সালের আগে বাংলাদেশের সঙ্গে পণ্যপরিবহন ক্ষেত্রে ভারতের যে, যোগাযোগব্যবস্থা ছিল সেটি পুনরায় প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। সেই লক্ষ্যে সরকার ইতিমধ্যে ১০টি মেগা প্রকল্প হাতে নিয়েছে।রেলপথ মন্ত্রী বলেন, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে খুলনার মোংলা সমুদ্র বন্দরের সঙ্গে যুক্ত হয়ে ভারতের শিলিগুড়ি হয়ে নেপাল, ভুটান ও বার্মার যোগাযোগ সহজ করতে রেলব্যবস্থাকে সংযুক্ত করা হচ্ছে।
মন্ত্রী এর আগে জেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় যোগ দেন। পরে তিনি ঠাকুরগাঁও আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন। সবশেষে স্থানীয় সার্কিট হাউসে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন তিনি।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত