আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

তারেককে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত আছে : পররাষ্ট্রমন্ত্রী

তারেককে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত আছে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার সকল প্রচেষ্টা অব্যাহত রেখেছে। যুক্তরাজ্য সরকারের সঙ্গে চলমান কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করার বিষয়ে আমরা আশাবাদী।

বুধবার জাতীয় সংসদে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘তারেক রহমান বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। ২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি যুক্তরাজ্যে যান এবং ২০১৩ সালে যুক্তরাজ্যে অবস্থানের অনুমতি লাভ করেন। সম্প্রতি একুশে আগস্ট গ্রেনেড হামলা সংক্রান্ত মামলা এবং জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তারেক রহমান আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হয়েছেন। আদালত ২১ আগস্ট গ্রেনেড হামলা সংক্রান্ত মামলায় তাকে যাবজ্জীবন এবং জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারেক রহমানকে যুক্তরাজ্য থেকে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় দীর্ঘদিন যাবৎ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকার তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির লক্ষ্যে সংস্থাটির মহাসচিব বরাবর অনুরোধ জানায়। এর প্রেক্ষিতে ২০১৫ সালের ১৩ এপ্রিল ইন্টারপোল তারেক রহমানের নামে রেড নোটিশ জারি করে। এছাড়া তাকে ফিরিয়ে এনে আইনের হাতে সোপর্দ করার লক্ষ্যে যুক্তরাজ্য সরকারের কাছে ফুল অর্ডার এক্সট্রাডিশন রিকোয়েস্ট এবং অন্যান্য আনুষাঙ্গিক কাগজ পাঠানো হয়েছে।’

সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমানের প্রশ্নের জবাবে এ.কে আব্দুল মোমেন জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি দীর্ঘদিন ধরে বিরাজমান রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য এবং মিয়ানমার সেনাবাহিনী ও স্থানীয় রাখাইন সম্প্রদায় কর্তৃক পরিচালিত নির্যাতনের প্রেক্ষিতে বিভিন্ন সময় বিপুল সংখ্যক রোহিঙ্গা দেশ ত্যাগ করে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে। বর্তমানে প্রায় ১১ লক্ষাধিক রোহিঙ্গা জনগণ বাংলাদেশের অবস্থান করছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত