আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

১৫ ফেব্রুয়ারির মধ্যে ৬৪ জেলায় মামলা করবেন ধানের শীষের প্রার্থীরা

১৫ ফেব্রুয়ারির মধ্যে ৬৪ জেলায় মামলা করবেন ধানের শীষের প্রার্থীরা

গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ এনে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করবেন ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা। বিএনপির হাইকমান্ড এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। দলের সিদ্ধান্ত মোতাবেক দেশের ৬৪ জেলায় একটি আসনের একজন প্রার্থী আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই মামলা করবেন। এ ব্যাপারে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে অংশ নেয়া নেতাদের সাথে সরাসরি কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির নীতি নির্ধারকেরা দীর্ঘ আলোচনা পর্যালোচনার পর ৬৪ টি জেলায় যে কোনো একজন ধানের শীষের প্রার্থী মামলা করবেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ব্যালট ছিনতাই’, ‘ব্যালট বাক্স ছিনতাই’, বিরোধী প্রার্থীদের পোলিং এজেন্টকে ভোট কেন্দ্রে প্রবেশে বাধা এবং গায়েবি মামলার দলিল সহ বিভিন্ন ইস্যু মামলায় প্রাধান্য পাবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনের পরপরই ফলাফল প্রত্যাখ্যান করে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছিল বিরোধী রাজনৈতিক দলগুলোর বৃহত্তর মোর্চা জাতীয় ঐক্যফ্রন্ট। এই দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেয়ার পাশাপাশি বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছে সার্বিক পরিস্থিতি তুলে ধরেছেন। বিএনপিসহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী নির্বাচনের দিন ও আগে-পরে সংঘটিত অনিয়ম, হামলা-মামলা, গ্রেফতার-হয়রানি, হতাহতের ঘটনাসহ ৮টি বিষয়ে তথ্য-উপাত্ত নিয়ে ছবি-অডিও-ভিডিওর সমন্বয়ে সিডিসহ কেন্দ্রীয় দফতরে প্রতিবেদন জমা দিয়েছেন ধানের শীষের প্রায় পৌনে দুইশ প্রার্থী। এখন নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়েরের প্রস্তুতি প্রায় শেষ। প্রার্থীরা কেন্দ্রের নির্দেশনার অপেক্ষায় ছিলেন। এখন সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সারাদেশের ৬৪ জেলায় একজন করে মোট ৬৪ জন প্রার্থী মামলা করবেন।

এদিকে ধানের শীষের প্রার্থীদের সাথে সরাসরি কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্কাইপিতে সরাসরি কথা বলেন তিনি। শনিবার সন্ধ্যায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ ব্যাপারে বৈঠক হয়।

বৈঠকে ধানের শীষের প্রায় অর্ধশত প্রার্থী পর্যায়ক্রমে অংশগ্রহণ করেন। এতে বেশ কয়েকটি জেলার ধানের শীষের প্রার্থীরা অংশগ্রহণ করেন। বৈঠকে বিএনপির সিনিয়র নেতা ও ধানের শীষের প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, শরীফুল আলম, আনিসুর রহমান তালুকদার খোকন, জি কে গউছ, আজিজুল বারী হেলাল, লুৎফর রহমান কাজল, মিজানুর রহমান চৌধুরী, হাজী মুজিব, শামা ওবায়েদ, মিজানুর রহমান মিনু, জয়নুল আবদিন ফারুক, রফিকুল আলম মজনু, মাইনুল ইসলাম খান শান্ত, ডা. মো: আনোয়ারুল হক প্রমুখ অংশগ্রহণ।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত