আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ব্যারিস্টার আবদুর রাজ্জাককে ফরীদ উদ্দীন মাসঊদের অভিনন্দন!

ব্যারিস্টার আবদুর রাজ্জাককে ফরীদ উদ্দীন মাসঊদের অভিনন্দন!

জামায়াতের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার আবদুর রাজ্জাকের পদত্যাগকে একটি শুভ লক্ষণ হিসেবে দেখছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও শোলাকিয়ার ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ।

জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করায় কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বিশিষ্ট আইনজীবী আবদুর রাজ্জাককে অভিনন্দন জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, দেরিতে হলেও নিজের ও দলের ভুল বুঝতে পারায় আমরা তাকে অভিনন্দন জানাই। কেবল একাত্তরের নৃশংসতা নয় ধর্মীয় বিষয়ে জামায়াতের যে অপপ্রচার আছে, নবী রাসূলদের নিয়ে অপব্যাখ্যা আছে সবকিছুর বিরুদ্ধে তাদের মুখ খুলতে হবে।

রোববার দুপুরে এ বিষয়ে জমিয়তুল উলামার দলীয় প্যাডে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি পাঠিয়েছেন তিনি।

বিবৃতিতে মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, পাকিস্তানি হায়েনাদের কাঁধে কাঁধ মিলিয়ে জামায়াতকর্মীরা এ দেশের মানুষের উপর নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়েছিল একাত্তরে।

সাহাবায়ে কেরাম ও নবী-রাসূলদের বিরুদ্ধে মওদুদী ও জামায়াতে ইসলামীর লেখকগণ সবচেয়ে বেশি সমালোচনা করেছে দাবি করে আল্লামা মাসঊদ বলেন, সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে। নবী-রাসূলদের সমালোচনা করার তো প্রশ্নই ওঠে না। আল্লাহর কাছে তারা নির্বাচিত। জামায়াতকে ধর্মীয় বিষয়েও জাতির কাছে ক্ষমা চেয়ে সুপথে ফিরে আসতে হবে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত