আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

ছাত্রলীগ ও যুবলীগের দু গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি

ছাত্রলীগ ও যুবলীগের দু গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি

বিদ্যুৎ ভবনে টেন্ডার জমা দেওয়া

সচিবালয়ের পাশে অবস্থিত বিদ্যুৎ ভবনে টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবলীগের দু গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় তিনজন গুলিবিদ্ধ হয়। আহতদের মধ্যে একজনের নাম আল-মামুন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এসব ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ ভবনে টেন্ডার দাখিলকে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবলীগের দু গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। টেন্ডার জমাদানে বাধা দেয়ায় গোলাগুলির ঘটনা ঘটে। এসময় একজন অতিরিক্ত সচিব ও প্রকল্প কর্মকর্তার গাড়িতে গুলি লাগলে কাচ ভেঙে যায়। প্রকাশ্য দিবালোকে প্রশাসনের কেন্দ্র বিন্দু সচিবালয়ের পার্শ্বে গোলাগুলির ঘটনা ঘটলেও পুলিশ ছিল নীরব দর্শক। এমনকি গোয়েন্দা সংস্থার লোকজনকেও দর্শকের ভুমিকায় আশপাশে অবস্থান করতে দেখা গেছে। এ সময়ে সচিবালয়ের পরিবহন পুলের সামনে ২ টি এবং সচিবালয়ের ৫ নম্বর গেটের সামনে একটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

গোলাগুলির ঘটনায় কোন ততপরতা দেখা না গেলেও ককটেল বিস্ফোরনের পর ঘটনাস্থলেঅর্ধশতাধিক পুলিশ দৌড়ে আসে।সাংবাদিকরা ছবি তুলতে শুরু করলে গোয়েন্দা সংস্থার লোকজনের ততপরতা হঠাত করে বেড়ে যায়। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, ককটেল  বিস্ফোরনের সময় ১০/১২জন পুলিশ সদস্য সচিবালয়ে ফুটপাতের র্যালিংয়ের ওপর বসেছিল। ক্যাডাররা পুলিশের সামনে দিয়ে গেলেও কাউকে গ্রেফতার করা হয়নি। এব্যাপারে শাহবাগ থানার ওসি জানান, বিদ্যুত ভবনে দু গ্রুপের মধ্যে টেন্ডার নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন

পাঠকের মতামত