আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

রমণীরা আপনারা নাচেন-আমি টাকা ওড়াব, ছাত্রীদের উদ্দেশ্যে শাবি শিক্ষকের মন্তব্য

রমণীরা আপনারা নাচেন-আমি টাকা ওড়াব, ছাত্রীদের উদ্দেশ্যে শাবি শিক্ষকের মন্তব্য

অশ্লীল ও কুরুচিপূর্ণ বলে মন্তব্য করারা অভিযোগ এসেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের ওপর। তিনি ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তালুকদার মোহাম্মদ মিসবাহ উদ্দিন।

তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ছাত্রীদের নাচের এক অনুশীলনীতে উপস্থিত হয়ে আপত্তিকর মন্তব্য করেছেন।

গত ৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-ই-এর ৪১৯ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে বিভাগীয় প্রধান বরাবর একটি অভিযোগ দিয়েছেন ওই শিক্ষার্থীরা।

ওই অভিযোগপত্রে উল্লেখিত এক প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী বলেন, গত ৯ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের নাচ-গানের অনুশীলন কক্ষে হঠাতই প্রবেশ করেন অভিযুক্ত শিক্ষক মিসবাহ উদ্দিন।

এ সময় ওই কক্ষে অনুশীলনরত কয়েকজন ছাত্রীর উদ্দেশ্য তিনি বলে ওঠেন, রমণীরা আপনারা নাচেন, আমি দেখি।

শুধু এ কথা বলেই ক্ষান্ত হননি তিনি, হাতে টাকা নিয়ে তিনি ওই ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, আজ আপনাদের নাচের প্রতিটি মুদ্রায় আমি টাকা ওড়াব।

শিক্ষকের মুখে এমন সব কথা শুনে হতভম্ব হয়ে পড়ে শিক্ষার্থীরা।

এসময় কয়েকজন শিক্ষার্থী প্রতিবাদ করেন বলেন, আপনার বলা এসব কথা আপত্তিকর ও আমাদের জন্য অপমানজনক। এখানে টাকারর জন্য আমরা নাচছি না। আমরা কোনো প্রকারের বাইজি নই। তাছাড়া নাচ একটা শিল্প, সংস্কৃতি।

এসময় ওই শিক্ষক তাদের কথার কোনো মূল্য না দিয়ে নিজের ইচ্ছাকেই চরিতার্থ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তিনি তখন পাল্টা জবাবে টাকা উড়িয়ে বলেন, এভাবে টাকা ওড়ানোটাও একটা শিল্প। টাকা এভাবেই আসে-যায়।

ছাত্রীদের সঙ্গে ইংরেজি বিভাগের ওই সহকারী অধ্যাপকের এমন আচরণ এবং পরবর্তীতে লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়।

তিনি বলেন, একজন শিক্ষক হিসেবে তিনি এ ধরনের আচরণ করতে পারেন না।

এ বিষয়ে অভিযুক্ত শিক্শক অভিযুক্ত শিক্ষক তালুকদার মোহাম্মদ মিসবাহ উদ্দিন বলেন, রসিকতা করে কিছু কথা বলেছিলাম, শিক্ষার্থীরা ব্যাপারটা এতো খারাপভাবে নিবে বুঝতে পারিনি।

তবে টাকা ওড়ানোর বিষয়টা শিক্ষার্থীরা বাড়িয়ে বলেছেন বলে দাবি করেন তিনি।

জানা গেছে, ওই ঘটনায় শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে ইংলিশ কাউন্সিলের মিটিংয়ের মাধ্যমে সহকারী অধ্যাপক তালুকদার মোহাম্মদ মিসবাহ উদ্দিনকে ওই ব্যাচের কোর্স থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত