আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

চট্টগ্রাম বিমান ছিনতাইচেষ্টা : বক্তব্য নিয়ে ধোঁয়াশা

চট্টগ্রাম বিমান ছিনতাইচেষ্টা : বক্তব্য নিয়ে ধোঁয়াশা

বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামের আন্তর্জাতিক রুটের একটি বিমান ছিনতাইচেষ্টার পর ওই ছিনতাইকারী এবং তার সাথে থাকা 'অস্ত্র' নিয়ে বেশ কিছু বিষয় নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, র‍্যাব ও সেনা দপ্তরসহ নানা পক্ষ থেকে যে বক্তব্য এসেছে তার মধ্যে সমন্বয়হীনতা দেখা যাচ্ছে।

আহত অবস্থায় আটক, অস্ত্র ছিল : বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সেনা অভিযানের পরপরই ঢাকায় একটি সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল নাইম হাসান বলেন, ''এর মধ্যেই পাইলট কন্ট্রোল টাওয়ারকে জানান যে, কথিত হাইজ্যাকার তার স্ত্রীর কোনো বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান।"

"এক ফাঁকে একজন ক্রু বাদে সকল ক্রুই বের হয়ে আসতে পারেন। পরে সেই ক্রুও বের হয়ে আসেন। তখন শুধুমাত্র কথিত হাইজ্যাকার বিমানে ছিল।''

হাসান সাংবাদিকদের আরো বলেন, ''কথিত ছিনতাইকারী ব্যক্তিকে আহত অবস্থায় আটক করা হয়েছে। তার কাছে একটি অস্ত্র ছিল এবং বুকে বোমা বাঁধা থাকতে পারে। সেরকম তার বাঁধা রয়েছে।''

তিনি আরো বলেন, ''তিনি (কথিত বিমান ছিনতাইকারী) পাইলটের মাথায় অস্ত্র ধরে দাবি করেছিলেন যে, তার স্ত্রীর সঙ্গে সমস্যা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন।''

অন্যদিকে এয়ার মার্শাল নাইম হাসান জানান, ''কথিত ছিনতাইকারীকে খানিকটা মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে। সাধারণত ছিনতাই ঘটনা যেমনটা দেখা যায়, তেমনভাবে সে যাত্রী বা ক্রুদের জিম্মি করার সেরকম চেষ্টা করেনি।''

এনকাউন্টারে আহত হয়ে পরে মারা যান, পিস্তল পাওয়া গেছে : সেনাবাহিনী
তবে কিছুক্ষণ পরেই চট্টগ্রাম সেনা দপ্তরের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান জানান, "কম্যান্ডোদের আত্মসমর্পণের অনুরোধে সাড়া না দেয়ায় এনকাউন্টারে প্রথমে আহত এবং ঐ ব্যক্তি মারা যান"।

জিওসি এস এম মতিউর রহমান জানান, হোলি আর্টিজান বেকারিতে [২০১৬ সালে ঢাকার গুলশানের রেস্তোঁরায় উগ্রবাদী হামলার সময়] কম্যান্ডোদের যে দলটি অভিযান পরিচালনা করেছিল, সেই একই দল এখানে অভিযানটি পরিচালনা করে।

জে রহমান বলেন, ''আমাদের কম্যান্ডোরা বিমানের ভেতর অভিযান চালানোর পর তাকে আত্মসমর্পণ করতে বলে। কিন্তু তিনি সাড়া না দিয়ে আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করলে যা হওয়ার তাই হয়েছে।"

"তার সঙ্গে আমাদের এনকাউন্টার হয়। তিনি প্রথমে আহত হন। পরে তিনি মারা গেছেন বলে আমি জানতে পেরেছি,'' তার কাছে শুধুমাত্র একটি পিস্তল পাওয়া গেছে বলে তিনি জানান।

অস্ত্রধারী একজনকে আটক করা হয়েছে : বিমানবাহিনী
বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটির প্রধান মফিজুর রহমান সেদিন রাত আটটার দিকে বিমানবন্দরের সামনে সাংবাদিকদের বলেন, ২৫-২৬ বছর বয়সী অস্ত্রধারী একজনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, "যাত্রী-ক্রু সবাই সুস্থ আছেন। আটক ব্যক্তির সঙ্গে তিনি নিজেই কথা বলে বিষয়টি সুরাহা করেছেন। কোনও ক্ষয়ক্ষতি হয়নি।"

ওই অস্ত্রধারীর দাবি-দাওয়া কী ছিল - এ বিষয়ে মফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি সরাসরি উত্তর দেননি।

তিনি বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ওই ঘটনা মনিটরিং করা হয়েছিল বলে তিনি তখন উল্লেখ করেন।

পটকা জাতীয় বস্তুর বিস্ফোরণ ঘটিয়েছিল : মামলার বিবরণী
সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এই ঘটনায় সোমবার রাতে চট্টগ্রামের পতেঙ্গা থানায় একটি মামলা করেছে ।

পতেঙ্গা থানার ওসি উৎপল বড়ুয়া মঙ্গলবার বিবিসি বাংলাকে বলেছেন, শাহ আমানত বিমানবন্দরের প্রযুক্তি সহকারী দেবব্রত সরকার মামলাটি করেছেন।

সেখানে এজাহারে বলা হয়েছে, একজন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী বিমানের মাঝখান দিয়ে দৌড় দিয়ে সামনের ককপিটে ঢোকার চেষ্টা করে।

"তার হাতে বোমা ও অস্ত্র সদৃশ বস্তু দেখা যায়। সে তার কিছু দাবি-দাওয়া প্রধানমন্ত্রীকে শুনতে হবে বলে চিৎকার করে।"

তিনি বলেন, "উক্ত দুষ্কৃতিকারী দুটো পটকা জাতীয় বস্তুর বিস্ফোরণ ঘটায়।"

"অন্যথায় সে বিমানটি তার কাছে থাকা বিস্ফোরক দিয়ে ধ্বংস করে দেবে মর্মে হুমকি দেয়। সে অস্ত্র ও গোলাবারুদের হুমকি দিয়ে যাত্রী ও ক্রুদের জিম্মি করার চেষ্টা করে," বলা হয়েছে মামলার বিবরণীতে।

এজাহারে আরো উল্লেখ করা হয়, "দায়িত্বরত অবস্থায় বিকেল সাড়ে পাঁচটার দিকে কন্ট্রোল টাওয়ার থেকে জানায় যে, বিজি-১৪৭ আকাশে ওড়ার ১৫ মিনিট পর বোমা সদৃশ বস্তু ও অস্ত্র দেখিয়ে বিমান ছিনতাইয়ের চেষ্টা করছে।"

"পরে কমান্ডো ফোর্স বিমানটিতে অভিযান চালায়। ছিনতাইয়ের চেষ্টাকারী ব্যক্তির কাছ থেকে কিছু বোমা ও অস্ত্র সদৃশ বস্তু আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে যা যৌথ বাহিনীর কাছে রয়েছে।"

কথিত ছিনতাইকারীর হাতে ছিল খেলনা পিস্তল : র‍্যাব
এদিকে বিমান ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন যে ব্যক্তি সেই পলাশ আহমেদের কাছে যে অস্ত্রটি পাওয়া গেছে সেটি একটি খেলনা পিস্তল বলে জানিয়েছে র‍্যাব।

গতকাল (সোমবার) এক সংবাদ সম্মেলনে র‍্যাবের মুফতি মাহমুদ খান জানান, "কথিত ছিনতাইকারীর কাছে একটি খেলনা পিস্তল পাওয়া গেছে।"

এছাড়া নিহত ব্যক্তির আঙ্গুলের ছাপ মিলিয়ে র‍্যাবের অপরাধী তথ্যভাণ্ডারে রক্ষিত তথ্যে একজন অপরাধীর সঙ্গে মিল পেয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

র‍্যাব জানিয়েছে, নারী অপহরণ ও মুক্তিপণ দাবির একটি মামলায় এর আগে সে র‍্যাবের কাছে গ্রেপ্তার হয়েছিল।

ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি
এ ঘটনার পর সর্বশেষ গতকাল ২৫ ফেব্রুয়ারি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী সংসদে ৩০০ বিধিতে দেয়া বিবৃতিতে বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইগামী উড়োজাহাজ ময়ূরপঙ্খী (বিজি-১৪৭ ফ্লাইট) ছিনতাই চেষ্টার ঘটনার কারণ উদঘাটনে মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে।

সংসদে তিনি বলেন, রোববার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বিমানের বিজি-১৪৭ ফ্লাইটটি ছিনতাইয়ের চেষ্টা চালান এক যুবক।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিমানটি ৫টা ৪০ মিনিটে জরুরি অবতরণের পর কমান্ডো অভিযান চালিয়ে বন্দি দশা থেকে বিমানটি মুক্ত করা হয়, তিনি বলেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এই ঘটনার কারণ উদঘাটনে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

পরে পয়েন্ট অব অর্ডারে জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজী ও জাসদের মইনউদ্দীন খান বাদল একই বিষয়ের ওপর বক্তব্য দেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত