আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

বায়তুল মোকাররমে হবে ১৭০ ফুট উঁচু মিনার

বায়তুল মোকাররমে হবে ১৭০ ফুট উঁচু মিনার

ধর্মমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ বলেছেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সৌন্দর্য বৃদ্ধিকরণ ও সম্প্রসারণ শীর্ষক ২ হাজার ৭০৫ লাখ টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই অর্থের বিনিময়ে মসজিদের ১৭০ ফুট বিশিষ্ট একটি সুউচ্চ মিনার নির্মাণ করা হবে। মহিলারা একত্রে ৫ হাজার ৬০০ জন নামাজ পড়তে পারবেন। এছাড়া ৩৫ হাজার পুরুষ এখানে একসাথে নামাজ পড়তে পারবেন।

রোববার জাতীয় সংসদে নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে বিকালে এ অধিবেশন শুরু হয়।

সেলিম আলতাফ জর্জ এর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সারাদেশের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদের সংস্কার ও মেরামতের জন্য সরকার অর্থবছরে যে বাজেট বরাদ্দ প্রদান করেন স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে প্রাপ্ত চাহিদার তুলনায় তা অপ্রতুল।

বাজেটে মসজিদ সংস্কার ও মেরামতের জন্য বরাদ্দ কম থাকায় এমপিদের কাছ থেকে আসা চাহিদানুযায়ী বরাদ্দ প্রদান করা সম্ভব হয় না। আগামীতে বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা হলে চাহিদানুযায়ী বরাদ্দ প্রদান করা হবে।

মোহাম্মদ সাহিদুজ্জামানের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, বর্তমানে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় জেলা সদর ও প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়ন শুরু হলে প্রত্যেক এমপির চাহিদার বিনিময়ে একটি করে মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হবে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত