আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

চীনে খবর পড়লো বিশ্বের প্রথম নারী রোবট

চীনে খবর পড়লো বিশ্বের প্রথম নারী রোবট

চীনের সরকার-পরিচালিত সিনহুয়া নিউজ এজেন্সির খবর পড়তে দেখা গেল সিন সিয়াওমেং নামের এক নারী রোবটকে। এক মিনিটের একটি ভিডিওতে দেখা যায় এই নারী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স(এআই) অ্যাংকরকে।

রোববার এই অ্যাংকর নিউজ এজেন্সিটিতে প্রচারিত বেইজিংয়ে অনুষ্ঠিত বার্ষিক সংসদ অধিবেশনে অংশগ্রহণকারী প্রতিনিধিদের একটি খবর পড়ে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ‘এনডিটিভি’।

সিন সিয়াওমেংয়ের আগে কিউ মেংকে নামের আরেকটি রোবট তৈরি করে সিনহুয়া এবং প্রযুক্তি প্রতিষ্ঠান ‘সোগৌ ইনকরপোরেটেড’। গত নভেম্বর উত্তরাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের উঝেন শহরে আয়োজিত ওয়ার্ল্ড ইন্টারনেট সম্মেলনে এই দুটি এআই রোবট প্রদর্শিত হয়।

‘চায়না সিনহুয়া এসসিআই-টেক’ এক টুইট বার্তায় জানায়, গত বছর প্রথমবারের মতো সবার সামনে নিয়ে আসা সিনহুয়ার প্রথম এআই অ্যাংকরের কথা মনে আছে? এখন রোবটটি আগের চেয়ে বেশি পরিমাণে অঙ্গভঙ্গি ও মুখভঙ্গি তৈরি করতে পারে।

সিনহুয়া বিশ্বের প্রথম নারী এআই অ্যাংকর সবার সামনে আনার পর এখন তার এক সহকর্মী হয়েছে বলেও উল্লেখ করা হয় টুইট বার্তায়।

নজরদারি সরঞ্জাম থেকে শুরু করে সেলফ-ড্রাইভিং কার নির্মাণসহ কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন প্রযুক্তির প্রতিটি ক্ষেত্রে চীন একের পর এক চমক উপহার দিচ্ছে বলে জানায় ভারতীয় গণমাধ্যমটি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত